Champions Trophy: টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল শ্রেয়স, অক্ষর-হার্দিকদের সৌজন্যে সম্মানজনক স্কোর ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচে টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল শ্রেয়স আইয়ার। তাঁর অর্ধশতরান পাশাপাশি অক্ষর-হার্দিকদের সৌজন্যে সম্মানজনক স্কোর তুলল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে।

ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বেই খেলতে নামল ভারত। তবে ভারতীয় ইনিংসের সূচনাটা একেবারেই ভালো হল না এই ম্যাচে।

Champions Trophy

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্লপ ভারতের টপ অর্ডারের তিন তারকা। এই ম্যাচে রোহিত, গিল, বিরাট তিন ব্যাটারই ব্যর্থ হলেন ব্যাট হাতে। ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে প্রথম আউট হলেন শুভমান গিল। ১৫ রানের মধ্যেই ভারতের ওপেনিং জুটির পতন হল। গিল ২ রানে ম্যাট হেনরির বলে আউট হলেন।

রোহিত করলেন মাত্র ১৭ বলে ১৫ রান। একটি করে চার ও ছক্কা মেরেছিলেন রোহিত। কাইল জেমিসনের বলে আউট হলেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি অবশ্য মাইলস্টোন ম্যাচে বড় রান পেলেন না। শুভমান গিল দ্রুত আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ৩০০তম একদিনের ম্যাচে ১৪ বলে ১১ রান করার পরই আউট হলেন কোহলি।

ম্যাট হেনরির শর্ট ওয়াইড বলেব্যাট চালিয়েছিলেন কোহলি। যেভাবে শট মেরেছিলেন তাতে চার রান নিশ্চিতই ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরলেন কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপস। রবিবার ৩.১ ওভারের মধ্যেই গিল, রোহিত, বিরাট এই তিন টপ অর্ডারের ব্যাটারকে ফেরালেন কিউয়ি বোলাররা। ভারতের রান তখন ৩০।

এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন আইয়ার, অক্ষর প্যাটেল। এই দুই জন কিউয়ি আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুললেন। ৯৮ রানেরা পার্টনারশিপ তৈরি করে মানরক্ষা করলেন এবং প্রাথমিক ধাক্কা কাটালেন। ৬১ বলে ৪২ রান করে রাচিন রবীন্দ্রে বলে আউট হলেন অক্ষর। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা। শ্রেয়স আইয়ার ফের একবার ধারাবাহিকতার প্রমাণ দিলেন।

৯৮ বলে ৭৯ রান করলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। কেএল রাহুল ২৯ বলে ২৩ রান করে আউট হলেন। রবীন্দ্র জাদেজা ২৯ বলে ২৩ রান করে আউট হলেন। চালিয়ে খেলে ভারতের রানকে সম্মান জনক জায়গায় নিয়ে গেলেন হার্দিক পাণ্ডিয়া। তারকা অল রাউন্ডার ৪৫ রান করে আউট হলেন। শামি ৫ রান করে আউট হলেন।

এবার ভারতের বোলারদের সামনে চ্যালেঞ্জ। অল্প রানের পুঁজি নিয়ে দলে জয় এনে দেওয়ার। কারণ এই ম্যাচে জিতলে তবেই গ্রুপ পর্বে শীর্ষে থেকে সেমিতে যেতে পারবে ভারত। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ম্য়াট হেনরি ৪২ রানে ৫ উইকেট নিলেন। উইলিয়াম ও'রোর্ক, কাইল জেমিসন,মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+