Champions Trophy: ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতেও ফিরতে চলেছেন শ্রেয়স?
এভাবেও ফিরে আসা যায়! শ্রেয়স আইয়ারের সঙ্গে এই লাইনটা খুবই সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় দলের জার্সিতে ব্যাট হাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে চলেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে রানও করছেন। এবার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতেও ফিরতে চলেছেন শ্রেয়স।
২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে এই চুক্তির তালিকা প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশের সময় হয়ে গিয়েছে। এবার এই তালিকাতেও প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রেয়সের।

এই নীতির সুফলই পাবেন শ্রেয়স আইয়ার। কারণ ২০২৪ সালে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর থেকে শ্রেয়স গত ১ বছরে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। এরফলে বোর্ডের নিয়ম অনুসারেই তাঁর বার্ষিক চুক্তির তালিকাতের ফেরার পথ সুগম হয়ে গেল। এই নয়টি ম্যাচে ৩৬৯ রান করেছেন। চার নম্বরে নেমে দলকে ভরসা দিয়েছেন ব্যাট হাতে।
বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৫ রান করেছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৭৯ রান করলেন।
তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল এই দুই জন কিউয়ি আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুললেন। ৯৮ রানেরা পার্টনারশিপ তৈরি করে মানরক্ষা করলেন ।এই ম্যাচে শ্রেয়সের ব্যাটে 'হিটম্যান' লেখা দেখা গেল। রোহিতের ব্যাটেও একই শব্দ লেখা থাকে।
আইসিসি ইভেন্টে শেষ ৮ ম্যাচে শ্রেয়সের ব্যাট থেকে এসেছে ৫৫২ রান। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করেছেন শ্রেয়স। তাঁর রান সংখ্যা ১৫০। দ্বিতীয় স্থানে আছেন গিল (১৪৯), তৃতীয় স্থানে আছেন কোহলি( ১৩৩)। এর আগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন শ্রেয়স আইয়ার। এই ম্যাচে অর্ধশতরান করলেন।












Click it and Unblock the Notifications