Champions Trophy: ভারতে গিয়েই হারাতে হবে! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই বিস্ফোরক বক্তব্য আখতারের
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান এখনও হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল নিয়ে নমনীয় হলেও এখনও আইসিসির পক্ষ থেকে সরকারি ঘোষণা হয়নি। ভারত এবং আইসিসির অন্য সদস্য দেশগুলির চাপের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করতেই হচ্ছে পিসিবিকে। কারণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য এটা বাদ নিয়ে অন্য কোনও বিকল্প ছিল না তাদের হাতে। এই পরিস্থিতিতে বোমা ফাটালেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতার।
বিগত কয়েক মাস ধরেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনমনীয় অবস্থান গ্রহণ করে আছে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয় তারা নিরাপত্তার কারণেই পাকিস্তানে দলকে খেলতে পাঠাবে না। ফলে কঠিন অবস্থান থেকে সরে এসে পাকিস্তান বোর্ডকে বাস্তবের মাটিতে নামতেই হত। কারণ ভারতকে ছাড়া পিসিবির পক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়।

আখতার বলেছেন, আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সব সময়ে বলে এসেছি, ভারতের মাটিতে খেলতে হবে এবং সেখানেই তাদের হারিয়ে আসবে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল আগেই ফাইনাল হয়ে গিয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিসিবির অবস্থানকে সমর্থন করেছেন আখতার। একটি পাকিস্তানী চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে আখতার বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের অবস্থান অবশ্যই যুক্তিপূর্ণ। কারণ আয়োজক দেশ চাইবে তাদের দেশেই গোটা টুর্নামেন্ট করতে যাতে বেশি লাভ ঘরে তুলতে পারে। আমরা আমাদের দেশেই গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইব। তারা (ভারত) আসতে না চাইলে তাদের উচিত আমাদের সঙ্গে বেশি করে রাজস্ব ভাগ করে নেওয়া।
ভারতীয় দল পাকিস্তান চ্যাম্পিয়্ন্স ট্রফি খেলতে যাবে কিনা তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলকে তাঁরা পাকিস্তানে খেলতে পাঠাবেন না। । সেই পরিস্থিতিতে একগুঁয়েমি করে পিসিবি যদি আইসিসিতে ভোটাভুটির পক্ষে সওয়াল করত, তাহলে হিতে বিপরীত হত।












Click it and Unblock the Notifications