Champions Trophy: সঞ্জুর ব্যবহারে অখুশি কেরল ক্রিকেট সংস্থা, কর্তাদের নিশানা করে সরব কংগ্রেস সাংসদ
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকেই বেছে নিয়েছে ভারতীয় নির্বাচক মণ্ডলী। কিন্তু সঞ্জু দলে সুযোগ না পাওয়ায় বিতর্ক চরমে। বিজয় হাজারে ট্রফিতে না খেলার শাস্তিই পেলেন নাকি কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কঠোর মনোভাবের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলেন না তিনি, এই নিয়ে বিতর্ক চরমে। এরইমধ্যে লাগল রাজনীতির রঙ।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন সঞ্জু। এরফলে তাঁর উপর চটেছেন নির্বাচকরা। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি, সঞ্জু তাদের দুটি ইমেইল করেন। তিনি বলেন বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারবেন না। দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়ায় বিজয় হাজারে ট্রফির দলে সঞ্জুকে রাখেননি কেরল ক্রিকেট সংস্থা।

জয়েশ বলেছেন, আমার জানা নেই বিজয় হাজারে না খেলার জন্যই সঞ্জুকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য রাখা হয়েছে কিনা। কিন্তু বিজয় হাজারতে সঞ্জু কেরল দলের সঙ্গে যো করেছে তা একেবারেই ভালো নয়। এক লাইন লিখে সঞ্জু জানিয়েছে ও খেলতে পারবে না। ওকেই আমরা দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছিলাম। সে ভাবেই দল ঘোষণা করা হয়েছিল। হঠাৎ সঞ্জু জানাল যে খেলতে পারবে না।
এই বিতর্কে লেগেছে রাজনীতির রঙও। কংগ্রেস সাংসদ শশী থারু সঞ্জুর জন্য সরাসরি কেরল ক্রিকেট সংস্থাকেই দায়ী করেছেন। এর আগে একাধিকবার সঞ্জুর জন্য সরব হয়েছিলেন শশী। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর সুযোগ না হওয়ায় প্রতিবাদে গর্জে উঠলেন শশী।
কংগ্রেস সংসাদ লিখেছেন, 'কেরল ক্রিকেট বড় কষ্টের জায়গায়। সঞ্জু স্যামসন রাজ্য সংস্থার কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুতি শিবিরে অংশ নিতে পারবেন না। কিন্তু তার পরেও তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। এরই ফলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঞ্জুকে জাতীয় দল থেকে বাদ পড়তে হল।'
শশী থারুরের আক্ষেপ, যে ব্যাটারের বিজয় হাজারেতে রান সর্বোচ্চ ২১২, একদিনের ক্রিকেটে দেশের হয়ে যার গড় ৫৬.৬, তাঁর কেরিয়ার শুধু প্রশাসকদের ইগোর জন্য শেষ হয়ে যাচ্ছে।
বিসিসিআই এবং নির্বাচক কমিটি ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্যগত বছর ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই কারণের জন্য।












Click it and Unblock the Notifications