Champions Trophy: রানের লক্ষ্য নিয়ে বিরাট শতরান, এক নজরে ওডিআইতে চেজ মাস্টারের সেরা সাত সেঞ্চুরি
রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে একটা সময় সিদ্ধহস্ত ছিলেন বিরাট কোহলি। তাই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল চেজ মাস্টার উপাধি। কিন্তু মাঝে কয়েক বছরে চেজ মাস্টারকে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না। লাগাতার ব্যর্থতার জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছিল কোহলিকে। যাবতীয় সমালোচনার জবাব দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক কিং কোহলি।
শতরান করে দলকে যেমন জিতিয়েছেন তেমনই একগুচছ রেকর্ডও সৃষ্টি করেছেন। এই নিয়ে একদিনের ক্রিকেটে ৫১টি শতরান করলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা ৮২। কিন্তু রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে অনেক দিনই একদিনের ক্রিকেটে শতরান আসছিল না বিরাটের ব্যাট থেকে। অবশেষে রবিবার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১০০ রান করলেন। রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে একদিনের ক্রিকেটে কোহলির সেরা সাতটি শতরান তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১২ সালে হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৩২১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমেছিল ভারত। সেই ম্যাচে কোহলি ৮৬ বলে ১৩৩ রান করেন এবং দলকে জেতান। একই বছরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতকে জেতান কোহলি। ৩৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কোহলি ১৪৮ বলে ১৮৩ রান করেন। ভারত ৬ উইকেটে জয় পায়।
২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও জ্বলে উঠেন চেজ মাস্টার কোহলি। অজিদের দেওয়া ৩৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত সহজেই জয় পায়। কোহলি ৬৬ বলে ১১৫ রান করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে কোহলির ৫২ বলে ১০০ রানের সৌজন্যে ভারত ৩৫১ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এবং ৬ উইকেটে জয় হাসিল করেন।
২০১৬ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ১৩৪ বলে ১৫৪ রানের সৌজন্যে ভারত ২৮৬ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এবং ৭ উইকেটে জয় পায়। ২০১৭ সালে পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫১ রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের। সেই ম্যাচে কোহলি ১০৫ বলে ১২২ রান করে দলকে জেতান।
তালিকায় থাকবে গত রবিবার দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরানও। কঠিন পরিস্থিতিতে শতরান করে দলকে জয় এনে দেন কিং কোহলি। শেষ পর্যন্ত ভারতের জয়ের জন্য দরকার ২ রান, কিন্ত কোহলির শতরান করতে চার রান বাকি ছিল। কোনও রকম সিঙ্গলস নিচ্ছেলেন না কোহলি, শেষ পর্যন্ত চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন ও নিজের ৫১তম একদিনের শতরানও করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications