Champions Trophy: ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন? চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই বিরাট আপডেট দিলেন রোহিত
গত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট কোহলি এবং রবীন্দ্র জডেজা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষে রোহিত এবং জাদেজার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু রবিবার ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনেই ওডিআই থেকে অবসর জল্পনাকে খারিজ করে দেন, এবার ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলা নিয়েও বিরাট আপডেট দিলেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে থেকেই রোহিত শর্মাকে নিয়ে ছিল জল্পনা। চর্চা চলছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে চলেছেন তিনি। একইসঙ্গে তাঁর ফর্ম নিয়েও উঠছিল নানা প্রশ্ন। কিন্ত জল্পনার মধ্যেই রোহিত বলেন, আমি ওডিআই ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না। ভবিষ্যৎ নিয়ে এখনই পরিকল্পনাও নেই। যেমন চলছে, তেমনই চলবে। আগামী দিনে তাঁকে নিয়ে যাতে কোনও গুজব না ছড়াতে পারে সে কারণেই নিজের মত স্পষ্ট করে দিলেন রোহিত।

সোমবার সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে রোহিত বলেন, এই মুহূর্তে, আমি পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিচ্ছি। খুব বেশি দূরের বিষয় চিন্তা করা আমার পক্ষে সঠিক হবে না। এই মুহূর্তে, আমার মনোযোগ ভালো খেলার এবং সঠিক মানসিকতা বজায় রাখার উপর। আমি কোনও নির্দিষ্ট লক্ষ্যমাত্র রেখে বলতে চাই না যে আমি ২০২৭ বিশ্বকাপে খেলব কি খেলব না। এখনই এই ধরনের বক্তব্য পেশ করার কোনও অর্থ নেই।
রোহিত আরও বলেন, আমি সবসময় আমার কেরিয়ারকে এক ধাপ করে এগিয়েছি। আমি ভবিষ্যতের দিকে খুব বেশি চিন্তা করতে পছন্দ করি না, এবং অতীতেও আমি তা করিনি। আপাতত, আমি আমার ক্রিকেট এবং এই দলের হয়ে খেলাটা উপভোগ করছি। আমি আশা করি আমার সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করবে। এই মুহূর্তে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ।
Rohit Sharma and our Chair @JayShah pose with the @T20WorldCup and #ChampionsTrophy in Dubai, the morning after India made it consecutive triumphs in @ICC men’s events. pic.twitter.com/uUm6MlHpW2
— ICC (@ICC) March 10, 2025
সোমবার দুবাইতে ফটোশেসন করেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অন্যদিকে রোহিতকে নিয়ে সূর্যকুমার লিখেছেন, ''আমাদের অধিনায়ক আরও এক বার করে দেখিয়েছে, ভালো মানুষদের সঙ্গে ভালো কিছুই ঘটে। রোহিত শর্মা হল সবচেয়ে ভাল। খুব সাহায্যকারী একজন মানুষ। তোমার সুন্দর টুপিটায় আর একটা নতুন পালক যুক্ত হল। অভিনন্দন ভাই।
আপাতত কয়েক মাস ওডিআই ম্যাচ নেই। জুন মাসে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। সেখানে ৫ টেস্ট হবে। রোহিত দলে থাকবেন কিনা তা নিয়ে এতদিন চর্চা ছিল। তবে অবসর না নিলে রোহিতকে বাদ দেওয়া কঠিন। কাপ জয়ের পর সোমবার রাতেই মুম্বই ফিরলেন রোহিত। কোচ গৌতম গম্ভীরও দিল্লি ফিরেছেন।












Click it and Unblock the Notifications