Champions Trophy: ওডিআইতে টসে হার অব্যাহত ভারতের, অধিনায়ক রোহিতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
একদিনের আন্তজার্তিক ক্রিকেটে টসে হেরেই চলছে ভারত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মাকে। এই নিয়ে ভারতীয় দল টানা ১৩টি ম্যাচে টসে হারল। রোহিত শর্মা এই নিয়ে টানা ১০ বার টস হারলেন। রোহিত কিউয়িদের বিরুদ্ধে টসে হারতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমের বন্যা।
কোহলির ৩০০তম ম্যাচেও টসে জয় পাওয়া হল না ভারতীয় দলের। রবিবার দুবাইতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে রোহিত শর্মা জানান তাঁরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলেন। কারণ আগের দুটি ম্যাচ তারা প্রথমে বোলিং করে জিতেছেন।

সেমিফাইনালের আগে এই ম্যাচে তারা দেখে নিতে চান পরের দিকে বোলাররা কেমন পারফরম্যান্স করেন।
ভারত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিল। সেই ম্যাচ হেরে খেতাব জয় ভারতের অধরাই থাকে। এরপর থেকে ওডিআই ক্রিকেটে টস ভাগ্য টিম ইন্ডিয়াকে সঙ্গ দেয়নি। এরপর দক্ষিণ আফ্রিকা সফর, শ্রীলঙ্কা সফরের একদিনের ম্যাচে ভারত যেমন টসে হারে তেমনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও টসে জিততে পারেননি রোহিত। তবে টসে জয় না পেলেও ইংল্যান্ডকে সব ম্যাচেই হারায় ভারত।
Whenever Rohit Sharma loses the toss-
— (@R0hitinveins) March 2, 2025
If the opposition chooses to bat first – “Yeah we wanted to bowl anyway”😭
If they choose to bowl first – “Yeah we wanted to bat anyway”😭 pic.twitter.com/n2rIICtdt6
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও টসে জিততে পারেনি ভারত। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের কাছে টসে হারার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও টসে জিতে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া হল না ভারতের। রোহিত যতই বলুন, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমের বন্যা বইতে শুরু করেছে। রোহিত এদিন টস হারায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা মিম। বিভিন্ন রকম মজার মিম তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টস হারার রেকর্ড রয়েছে ব্রায়ান লারার। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে টানা সবথেকে বেশি টস হারার তালিকায় ১ নম্বরে এখন ভারত।
Rohit Sharma Losing Toss in Every Match Back To Back pic.twitter.com/jUexbsoME4
— Akassh (@BhoolNaJaana) March 2, 2025
টসে হারলেও ভারত কিন্ত ম্যাচ জিতেই চলেছে। ফলে টস হারা যে ফ্যাক্টর হচ্ছে না তা ভারতীয় দলের পারফরম্যান্স থেকেই প্রমাণিত।












Click it and Unblock the Notifications