Champions Trophy: রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর, কেমন হবে ফাইনাল ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ?

মাঝে আর মাত্র একটা দিন, আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০০ সালের ফাইনালে হারের বদলার সুযোগ টিম ইন্ডিয়া সামনে। ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।

এখনও পর্যন্ত চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত রয়েছে ভারতীয় দল। রবিবার কেমন টিম কম্বিনেশন হবে ভারতের? তা নিয়ে চলছে চর্চা। এরমধ্যে ভারতীয় দল শেষ দুটি ম্যাচে চার স্পিনার নিয়ে খেলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের কম্বিনেশনে বদল হবে? নাকি সেমিফাইনালের একাদশই অপরিবর্তিত রাখবেন রোহিত গম্ভীর জুটি? সম্ভাবনাগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Rohit Sharma

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হওয়া সম্ভাবনা কম। যেহেতু দুবাইয়ে খেলা হবে ভারতীয় দলে সেমিফাইনালের কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে, সে ক্ষেত্রে চার স্পিনারই বড় ভরসা হতে পারে টিম ইন্ডিয়ার। বরুন চক্রবর্তী যে ছন্দে আছেন তাতে তাঁকে বাইরে রাখা যাবে না। স্পিনাররা কার্যকরী ভূমিকা নিচ্ছেন।

ভারতীয় দলের পেস বিভাগের কান্ডারী এখন মহম্মদ শামি সঙ্গে থাকছেন হার্দিক পান্ডিয়া। ভারত সম্ভবত দুই পেসার এবং ৪ স্পিনারের কম্বিনেশনই খেলবে। অন্যদিকে ব্যাটিং বিভাগে রদবদল হওয়ার সম্ভাবনাও কম। ভারতীয় ব্যাটিং বিভাগ উদ্বেগের অন্যতম কারণ ওপেনিং জুটি। রোহিত এবং শুভমান গিল ওপেন করতে নেমে ভালো রান পাচ্ছেন না। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভরসা যোগাচ্ছেন। বিরাট কোহলি থেকে কেএল রাহুল, ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরাই। এই পরিস্থিতিতে ঋষভ পন্থের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁকে বেঞ্চেই বসতে হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।

ফাইনাল ম্যাচেও অন্যদিকে রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর আইসিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। এমনকি রোহিত মানুষ হিসাবেও অত্যন্ত ভালো।


গম্ভীরের কথায়, অধিনায়ক হিসাবে রোহিতের কথা ভুলে যান। তাঁর সঙ্গে আমার একটা অসাধারণ ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার মনে হয় সে একজন দুর্দান্ত মানুষ, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। একজন ভালো মানুষ হলে সে ঠিক একজন ভালো নেতা হয়ে উঠবে। এই কারণেই আমার মনে হয় রোহিত আইপিএল ইতিহাসে সবথেকে সফলতম অধিনায়কদের মধ্যে একজন। দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+