Champions Trophy: কোচের সঙ্গে গম্ভীর আলোচনা রোহিতের, অনুশীলনে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত থাকলেন বিরাট

ভারতীয় দলের মিশন এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। শনিবারই এই টুর্নামেন্ট খেলতে দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এক দিনও সময় নষ্ট না করে রবিবার থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। আগামী বৃহস্পতিবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। রবিবার থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন টিম ইন্ডিয়া সদস্যরা।

ভারত কোন প্রস্তুতি ম্যাচ ছাড়াই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে। ভারতীয় দল পাকিস্তানের যাবে না বলে তাদের ম্যাচগুলি দেওয়া হয়েছে দুবাইতে। শনিবার ভারতীয় দল দুবাই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের রাজকীয় ভাবে বরণ করে নেওয়া হয়। টিম হোটেলে স্বাগত জানানো হয় বিরাট-রোহিতদের। রবিবার দুপুরবেলায় আইসিসি একাডেমির মাঠে অনুশীলন শুরু করলে ভারতীয় দল।

অনুশীলন শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মা বেশ কিছুক্ষণ কথা বললেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। এর পাশাপাশি ভারতীয় দলের যারা কোচিং স্টাফ রয়েছেন সেই অভিষেক নায়ার থেকে শুরু করে মর্নি মরকেল প্রত্যেকের সঙ্গেই কথা বলতে দেখা গেল রোহিত শর্মাকে। বেশ অনেকক্ষন ধরেই ভারতীয় দলের কোচ এবং কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করলেন রোহিত শর্মা।

তবে অনুশীলনে ফোকাসে ছিলেন বিরাট কোহলি কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তার কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অর্ধশতরান করেছেন কোহলি। তবে পুরোপুরি ছন্দে আসেননি। রবিবার ভারতীয় দলের অনুশীলনে লাল কিটব্যাগ নিয়ে নামলেন বিরাট। তাঁর সঙ্গে ছিল অনেকগুলি ব্যাট ছিল। অনেকক্ষণ ধরে তিনি আলাদা আলাদাভাবে পরীক্ষা করলেন ব্যাটগুলি এরপর একটি বেছে নিয়ে নেটে গেলেন ব্যাটিং করতে।

রোহিত যখন কোচিং স্টাফদের সঙ্গে আলোচনায় মত্ত তখন কোহলি কিন্তু পুরোদমে ফিল্ডিং অনুশীলন করলেন অর্থাৎ থিঙ্ক ট্যাংকের আলোচনায় যে কোহলি নেই সেটা এই ছবি থেকেই স্পষ্ট হয়ে গেল। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাট কথা বলেছে। এবারও কোহলির জন্য অপেক্ষা করছে রেকর্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই একটি রেকর্ড সৃষ্টি করবেন কোহলি।


আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কোহলি বর্তমানে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলার পর আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রবিবার সকালেই প্রকাশ্যে এসেছে দল নির্বাচন নিয়ে কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের মধ্যে মতপার্থক্যের বিষয়টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+