Champions Trophy: দুবাই আমাদের ঘরের মাঠ নয়...সেমিফাইনালের আগে সমালোচকদের পাল্টা জবাব দিলেন রোহিত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ দুবাইতে খেলেছে, এমনকি আগামীকাল সেমিফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সমালোচকদের পাল্টা জবাব দিলেন রোহিত শর্মা।
একই মাঠে খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাচ্ছে ভারত। দুবাইয়ে শুধু মাত্র খেলতে হচ্ছে বলে ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে এটা মানতে নারাজ রোহিত শর্মা। সেমিফাইনাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়ে দিয়েছেন, দুবাই ভারতের ঘরের মাঠ নয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে পিচের চরিত্র আলাদা হয়।

রোহিত শর্মা আরও জানিয়েছেন, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আমাদের বোলাররা যখন বল করছিলেন, তখন তাদের বল সিম করছিল একইসঙ্গে একটু সুইং করছিল। এর আগে বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে আমাদের বোলাররা বোলিং করছিল তখন আমরা সুইং দেখা যায়নি। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে যায়, এরফলে সুইং হওয়ার সম্ভাবনা আছে। এই মাঠে চার পাঁচটি পিচ ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেটাই আগামীকালের ম্যাচে ব্যবহার করা হতে পারে।
ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে এই অভিযোগে সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স থেকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আথারটন এবং জস বাটলার। কয়েক দিন আগে আথারটন বলেন, এটা অস্বীকারও করা যাবে না যে ভারত একটা মাঠেই খেলছে। ওদের একাধিক ভেন্যুতে খেলতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছেটিম ইন্ডিয়া জানে তারা সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা বলা কঠিন।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছিলেন, আমি মনে করি এটা একটা অনন্য টুর্নামেন্ট। এখানে একটি দল একই মাঠে খেলছে। আয়োজক দেশকে অন্য ভেন্যুতে গিয়ে খেলতে হচ্ছে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে দিলীপ বেঙ্গসরকারের মতো প্রাক্তনীরা ভারতের অতিরিক্ত সুবিধার কথা মানতে নারাজ।












Click it and Unblock the Notifications