Champions Trophy: ওডিআইতে টানা এক ডজন টসে হার রোহিতের, লারার নজির স্পর্শ করলেন ভারত অধিনায়ক

ভারতের টস ভাগ্য বদল হল না ফাইনাল ম্যাচেও। রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের টসে হেরে গেল ভারত। টুর্নামেন্টের শুরু থেকে শেষ কোনও ম্যাচেই টসে জিততে পারলেন না অধিনায়ক শর্মা।

এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১৫ নম্বর ম্যাচে টসে হারল ভারত। অধিনায়ক রোহিত শর্মা শর্মা এই নিয়ে টানা ১২ বার টস হারলেন। সেইসঙ্গে টস হারার ক্ষেত্রে লজ্জার একটি নজির স্পর্শ করে ফেললেন হিটম্যান। একদিনের ক্রিকেটে টানা টস হারার নিরিখে রোহিত স্পর্শ করলেন ব্রায়ান লারার নজির।

Rohit Sharma

একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টসে হেরেছেন ব্রায়ান লারা। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। এবার লারার সঙ্গেই একই আসনে বসলেন রোহিত শর্মাও। তিনিও টানা ১২টি একদিনের ম্যাচে টসে হারলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হারের পরই কিউয়ি অধিনায়কের রেকর্ড স্পর্শ করেন রোহিতও। কারণ তিনিও টানা ১১টি একদিনের ম্যাচে টসে হারেন। এই ম্যাচে টসে হেরে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে ছাপিয়ে গেলেন টস হারের নিরিখে।

২০২৩ সালের পর থেকে টসে একদিনের ক্রিকেটে জিততে পারেননি রোহিত। দক্ষিণ আফ্রিকা সফর, শ্রীলঙ্কা সফরের একদিনের ম্যাচে ভারত যেমন টসে হারে তেমনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও টসে হারে। টস হারের ধারা বজায় থাকল গোটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। একদিনের ক্রিকেটে টানা টস হারে শীর্ষে (টানা১৫ ম্যাচ) ভারত। দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস(১১টি ম্যাচে টসে হার)।

এর আগে রোহিতের অধিনায়কত্বে তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে রোহিতের নেতৃত্বে খেলেছে ভারত। এই নিয়ে চার নম্বর আইসিসি ইভেন্টের ফাইনাল রোহিতের নেতৃত্ব খেলতে নামল ভারত।

২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের কাছে টসে হারেন রোহিত। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালেও টসে হারেন রোহিত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টসে হারলেন রোহিত।

এর আগে টসে হেরে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে জিতেছিল ভারত। এবার তার পুনরাবৃত্তি চাইছেন ভারতীয় ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+