Champions Trophy: মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি, ফুরফুরে মেজাজেই দুবাই গেলেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও
ভারতীয় দলের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় পেয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল টিম ইন্ডিয়া। শনিবার ভারতীয় দলের সদস্যরা মুম্বই থেকে রওনা দিলেন। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফরা।
শনিবার দুপুরে দুবাই রওনা দেন ভারতীয় দলের সদস্যরা। রোহিত শর্মা থেকে বিরাট কোহলিরা একে একে বিমানবন্দরে উপস্থিত হলেন। কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সহকারীদেরও দেখা গেল বিমানবন্দরে প্রবেশ করতে। ক্রিকেটারা একেবারেই কুল মুডে ছিলেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়রারা ভক্তদের অটোগ্রাফের আবদার মেটালেন। বিমানবন্দরের ভিতরে বা বাইরে খুব বেশি অনুরাগী ছিলেন না। তবে ভক্তদের নিরাশ করেননি ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চ্যাম্পিয়্ন্স ট্রফিতে। ফলে কোনও ক্রিকেটারের সঙ্গেই পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন না। কোচ গম্ভীরের সহকারীদের মধ্যে ছিলেন অভিষেক নায়ার, টি দিলীপ, রায়ান টেন দুশখাতে, মর্নি মরকেল ও সীতাংশু কোটাকও । প্রত্যেককে ফুরফুরে মেজাজে দেখা গেল।
#WATCH | Mumbai: Indian Men's Cricket Team Captain Rohit Sharma departs for Dubai to participate in the ICC Champions Trophy.
— ANI (@ANI) February 15, 2025
All matches of Team India will be held in Dubai, while the rest will take place in Pakistan. The ICC Champions Trophy will begin on February 19 and will… pic.twitter.com/M6J2lIiGJz
তবে গুরুত্বপূর্ণ সফরের আগে সাধারণত কোচ বা অধিনায়ক সাংবাদিক সম্মেলেন করেন। তবে শনিবার সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়নি রোহিত বা গম্ভীর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত এই টুর্নামেন্ট শুরুর আগে সম্ভবত কোনও প্রস্তুতি ম্য়াচ খেলবে না। সরাসরি গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামবে।












Click it and Unblock the Notifications