Champions Trophy: দল নির্বাচন নিয়েও বিতর্ক! গম্ভীরের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য রোহিত ও মুখ্য নির্বাচকের

বিতর্কের অন্ত নেই ভারতীয় ক্রিকেটে। অস্ট্রেলিয়া সফরের শেষ থেকেই ভারতীয় দলের সাজঘরের একের পর এক বিস্ফোরক খবর ফাঁস হতে থাকে। যা প্রবল বিতর্কের সৃষ্টি করেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনেও লাগল বিতর্কের ছোঁয়া। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরকে কি এক লাইনে অবস্থান করছেন না! সেটা নিয়ে ফের জল্পনা শুরু হল।

শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শনিবার দল ঘোষণার আগে রোহিত শর্মার সঙ্গে আগারকর বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রায় তিন ঘণ্টার কাছাকাছি সময় তাদের মধ্যে কথা হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না কোচ গৌতম গম্ভীর। কিন্তু গম্ভীরের সঙ্গে কোচ এবং মুখ্য নির্বাচকদের মত পার্থক্য প্রকাশ্যে এসেছে।

একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেশ কিছু বিষয় নিয়ে কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মা ও অজিত আগরকরের মত পার্থক্য হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে, কিন্তু সহ অধিনায়ক হিসেবে গম্ভীর হার্দিক পাণ্ডিয়ার নাম বলেন। কিন্তু রোহিত শর্মা ও অজিত আগরকর আবার গিলকে ভোট দেন। এরপর গিলকেই রোহিতের ডেপুটি করা হয়।

পরের ইস্যু ছিল উইকেটকিপিং। মূলত এখানে চর্চা হয়েছিল দুটি নাম নিয়ে একজন ঋষভ পন্থ অন্যজন সঞ্জু স্যামসন। এখানেও কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মা ও অজিত আগরকরের মত পার্থক্য হয়। গম্ভীর চাইছিলেন সঞ্জুকে। কিন্তু রোহিত এবং মুখ্য নির্বাচক পন্থের পক্ষ নেন। শেষ পর্যন্ত পন্থের নামই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকে। ব্রাত্য থেকে যান সঞ্জু। উইকেটকিপিংয়ে দক্ষতার জন্যই যে সঞ্জু স্যামসনের বদলে পন্থকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে।

প্রথমে ঠিক ছিল দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে ক্রিকেটারদের নাম জানানো হবে। রোহিত শর্মা ও অজিত আগরকর ১২টার আগেই চলে আসেন , এরপরই দল নির্বাচনী বৈঠক শুরু হয়। ফলে সাংবাদিক সম্মেলনে শুরু হয় তিনটের সময়। তবে বৈঠকে স্বশরীরে ছিলেন না কোচ গৌতম গম্ভীর, তবে তিনি ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন। তবে সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আরও একবার স্পষ্ট হল গম্ভীরের ভাবনার সঙ্গে অনেক বিষয়ে সহমত হচ্ছেন না থিঙ্ক ট্যাঙ্কের অন্য সদস্যরা।

যদিও সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীরের সঙ্গে তাদের সম্পর্ক যে একেবারেই স্বাভাবিক এবং টিম ইন্ডিয়ার উন্নতির জন্য তারা যে একসঙ্গেই কাজ করছেন সেটাও উল্লেখ করেছেন রোহিত শর্মা। তিনি বলেছেন, গৌতম গম্ভীর আমাদের এবং আমাকে বিশ্বাস করেন, আমরা মাঠে কী করতে পারি তাতে আস্থা রাখেন। আমরা মাঠের বাইরে সব সময় আলোচনা করি। আমরা যখন মাঠে পা রাখি তিনি তখন আমাদের বিশ্বাস করেন।
রোহিত যতই বলুন, তাদের সম্পর্ক যে স্বাভাবিক নেই, তা বার বার প্রকাশিত হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+