Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: প্রথম দিনের অনুশীলনেই বিরাট ধাক্কা ভারতের, হাঁটুতে আঘাত পেয়ে যন্ত্রণায় কাতর তারকা ক্রিকেটার

আগামী বৃহস্পতিবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। রবিবার থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন টিম ইন্ডিয়া সদস্যরা। কিন্ত প্রথম দিনের প্রস্তুতি বিরাট ধাক্কা ভারতের। রবিবার অনুশীলন করার সময় বাঁ হাঁটুতেই আঘাত পেলেন ঋষভ পন্থ।

কীভাবে চোট পেলেন পন্থ! হার্দিক পাণ্ডিয়া যে নেটে ব্যাটিং করছিলেন, তার পাশেই অনুশীলনে করছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক। পাণ্ডিয়ার জোরালো একটা শট সরাসরি এসে লাগে পন্থের বাঁ হাঁটুতে। যন্ত্রণকাতর হয়ে মাঠের মধ্যেই শুয়ে পড়েন পন্থ। দ্রুত ছুটে আসেন দলের ফিজিও, চোটের জায়গায় আইস প্যাক দেওয়া হয় ।

ফিজিও এসে প্রাথমিক শুশ্রূষা শুরু করলেও পন্থের যন্ত্রণা কমেনি, চোখে মুখে সেটাই ফুটে উঠছিল। এরফলে উদ্বেগের সৃষ্টি হয় ভারতীয় শিবিরে। ঘটনার শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন। হাঁটুতে স্ট্র্যাপড করে পন্থকে সাজঘরে নিয়ে যাওয়া হয়। এমনকি যার শটে আহত হলেন পন্থ সেই হার্দিকও এসে সতীর্থকে সাহায্য করেন। পন্থের চোটের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

কিন্ত তাঁর চোট এতটা গুরুতর হল কী করে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক বছর আগে গাড়ি দুর্ঘটনায় যেখানে চোট লেগেছিল, এবারও হয়তো সেখানেই বলটি্ লাগতে পারে পন্থের। কিন্তু অনুশীলনের শেষ দিকে গম্ভীর-রোহিতকে স্বস্তি দেন পন্থ, পরে অবশ্য এক বার ব্যাট করার জন্য নামলেন পন্থ। তখনও হাঁটতে অসুবিধা হচ্ছিল তাঁর। ওই অবস্থাতেই একটু খানি সময়ই ব্যাট করেন এবং উঠে যান। তাঁর চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি।

লোকেশ রাহুলই এই মুহূর্তে ভারতের একনম্বর উইকেট কিপার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুলের খেলার সম্ভাবনাই বেশি। শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থকে নিয়ে গম্ভীর এবং আগারকরের মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। কাকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া হবে তা নিয়ে ভিন্ন লাইনে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের দুই গুরুত্বপূর্ণ সদস্য।

যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষাণা করেছিলেন মুখ্য নির্বাচক তখন জানিয়েছিলেন ঋষভ পন্থই দলের এক নম্বর উইকেটরক্ষক।ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ঋষভ পন্থকে খেলানোই হয়নি। উইকেটরক্ষক ব্যাটার হিসাবে খেলানো হয় কেএল রাহুলকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগেই রিজার্ভ স্কোয়াডে থাকা যশস্বীর চোটের খবর এসেছিল, এবার পন্থও চোট পেলেন দুবাই গিয়েই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+