Champions Trophy: খাঁটি সোনা পেয়ে অবহেলা করা যাবে না হিরেকে, বরুণ-কুলদীপদের নিয়ে বিশ্লেষণে অশ্বিন
আইপিএলের মঞ্চকে ব্যবহার করে যে সমস্ত ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম বর্তমানে বরুণ চক্রবর্তী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ঘোষিত ভারতীয় দলে ছিলেন না বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরাহ খেলতে না পারায় মূল দলে সুযোগ পান। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেট পান বরুণ। এরমধ্যে রয়েছে ট্রাভিস হেডের উইকেটও। এরপরই বরুণকে নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। বরুণের প্রশংসা করলেও ভারতের বাকি স্পিনাররাও যে কোনও অংশে কম নন তা উল্লেখ করলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

একইসঙ্গে অশ্বিন আরও বলেন, রোহিতের পরিকল্পনার অংশই ছিল বাঁ হাতি স্পিনার দিয়ে স্টিভ স্মিথ, লাবুশেন, জশ ইনগ্লিসকে আক্রমণ করার। সেই কারণেই প্রথমবার কুলদীপকে পাওয়ার প্লে-তে বোলিং করান। পাওয়ার প্লে-তে হেডকে খারাপ বল করেনি কুলদীপ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেমন ৪ স্পিনার নিয়ে খেলেছিল ভারত। তেমনি অস্ট্রেলিয়া বিরুদ্ধে একই কম্বিনেশন বজায় রাখে টিম ইন্ডিয়া। ফলে বরুণ চক্রবর্তী প্রথম একাদশে সুযোগ পান। হেডকে ফেরাতে বরুনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন রোহিত এবং সফল হন।
হেডকে ফেরাতে বরুণ চক্রবর্তীই যে টিম ইন্ডিয়ার সেরা হাতিয়ার হতে পারেন, সেটা বুঝতে অসুবিধা হয়নি কারও। রবিচন্দ্রন অশ্বিন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং থেকে সুরেশ রায়না, সকলেরই আগাম জানিয়েছিলেন হেডকে আউট করার জন্য বরুণককেই ব্যবহার করতে পারেন রোহিত।
রোহিত শর্মা বরুণকে দেরিতে বোলিং করানো নিয়ে হরভজন সিং বেশ বিরকত হন। তিনি বলেন উঠেন, তাহলে বরুণকে কখন বল করতে পাঠানো হবে? ট্র্যাভিস হেডকে বল করার জন্য বরুণকে কেন ৯ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে? কেন এত পরে বরুণকে বল করানো হল?
এর আগে দুবাইয়ে ব্যর্থতাই সঙ্গী হয়ছিল বরুণের। ২০২১ টি২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তামিল এই । আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েও সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু এবার সেই দুবাইতে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন।












Click it and Unblock the Notifications