Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: পাঁচজন স্পিনার! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিন

আগামী সপ্তাহ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের ক্রিকেটে আইসিসির মেগা ইভেন্ট। ভারত এই টুর্নামেন্টে খেলতে নামছে ফেভারিটের তকমা নিয়ে। এই টুর্নামেন্টে পাঁচ জন স্পিনার নিয়ে খেলতে যাচ্ছে ভারত, যা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাঁচ স্পিনারকে দলে নিয়েছে ভারত। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরের এই পাঁচ স্পিনার রয়েছে দলে। দুবাইয়ের পিচের চরিত্রের পরিপ্রেক্ষিতে অশ্বিন পাঁচ জন স্পিনার নিয়ে খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিরিক্ত স্পিনার নিয়ে যাওয়ার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না অশ্বিন।

যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। ভারতীয় দলে স্পিনারদের আধিক্যই বেশি। কিন্তু দুবাইয়ের পিচ খুব একটা স্পিন সহায়ক নয়। তা সত্বেও কেন অতিরিক্ত স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে ভারতীয় দল?

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তিনি বুঝতে পারছেন না কেন ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৫ স্পিনারকে নিয়ে দুবাই নিয়ে যাচ্ছে। তাঁর মতে, অক্ষর এবং জাদেজা কুলদীপের সঙ্গে প্রথম একাদশে নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত ছিল। তবে, তিনি উল্লেখ করেছেন অতিরিক্ত স্পেশ্যালিস্ট স্পিনার খেলাতে গেলে ভারতকে অবশ্যই একজন পেসার বাদ দিতে হবে এবং এর ফলে হার্দিক পাণ্ডিয়ার উপর অনেকটা নির্ভর করতে হবে।

অশ্বিনের কথায়, আমি বুঝতে পারছি না আমরা দুবাইতে কতজ ন স্পিনার নিয়ে যাচ্ছি? পাঁচ স্পিনার নিতে গিয়ে আমরা যশস্বী জয়সওয়ালকে দলে নিতে পারেনি। হ্যাঁ আমি জানি যে আমরা তিন বা চারজন স্পিনার দলের সঙ্গে যায়। কিন্তু দুবাইয়ে পাঁচ স্পিনার? আমি জানি না দুবাইয়ের পিচ কতটা স্পিন সহায়ক তার জন্য ৫ স্পিনারকে দলে রাখতে হবে?

অশ্বিন আরও বলেছেন, আমি মনে করি কুলদীপের খেলা নিশ্চিত, তাহলে বরুণ কী করবেন? বরুণ এবং কুলদীপকে কি একসঙ্গে খেলানো হবে? দুবাইয়ের পিচ থেকে এতটা টার্ন কি আশা করা যায়। সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা দেখেছি দুবাইয়ে বল তেমন টার্ন করছে না।

যদি দেখা যায় পিচে ভালো রান উঠবে তাহলে একজন স্পিনারই খেলানো হবে। সেক্ষেত্রে বরুণই এগিয়ে আছেন কুলদীপের চেয়ে। এর আগে এখানে যে টুর্নামেন্টগুলো ভারত খেলেছে সেখানে দুই জন বিশেষজ্ঞ স্পিনারের বেশি প্রথম একাদশে খেলাইনি। ফলে এবার একজন বিশেষজ্ঞ স্পিনার এবং একজন অল রাউন্ডারকেই দলে রাখবে ভারত।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

পাশাপাশি ভারতীয় দলে তারকা সংস্কৃতি নিয়েও মুখ খুলেছেন অশ্বিন। তাঁর কথায়, আমরা অভিনেতা নই, ক্রিকেটার। খেলাধুলা করি। আমাদের সাধারণ মানুষের সঙ্গে আরও যোগাযোগ বৃদ্ধি করা দরকার। তারকা সংস্কৃতি কখনই কাম্য নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+