Champions Trophy: ব্যাট হাতে ফের ছন্দে কোহলি, কী কারণে বাকিদের আলাদা বিরাট? বিশ্লেষণ করে দিলেন শাস্ত্রী

বিরাট কোহলি মানেই বড় ম্যাচের ক্রিকেটার। বিগত কয়েক মাস ধরেই তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু লাল বল থেকে সাদা বলে ফিরতে আবার স্বমহিমায় দেখা যাচ্ছে কিং কোহলিকে।

বিরাট কোহলি যে বড় ম্যাচের ক্রিকেটার সেটা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত শতরান করেই প্রমাণ করেছেন। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে জয়সূচক রান। ফাইনাল ম্যাচেও কোহলিকে নিয়ে বিরাট প্রত্যাশা রয়েছে ভারতীয় সমর্থকদের।

Champions Trophy

ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের থেকে কোথায় আলাদা বিরাট কোহলি? ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগে বিশ্লেষণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী। বিরাট কোহলি রবি শাস্ত্রীর কোচিংয়ে অনেকদিন খেলেছেন এবং অধিনায়কত্বও করেছেন, ফলে কোহলিকে খুব সামনে থেকে দেখেছেন শাস্ত্রী। ফলে ভালোভাবেই জানেন কোহলির খেলা স্টাইল, অধ্যাবসায় এবং খেলার প্রতি আবেগ।

ভারত নিউজিল্যান্ড মেগা ফাইনাল ম্যাচের আগে রবি শাস্ত্রী বলেছেন, কোহলির শৃঙ্খলা, ম্যাচের পরিস্থিতি সম্পর্কে তাঁর সচেতনতা এই দিকগুলিই তাঁকে আলাদা করে দেয়। আমার মনে হয় গত তিন-চার বছরে সে নিজের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সব সময় নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেষ ম্যাচগুলিতে আমরা তাঁর ব্যাট থেকেই তারই প্রতিফলন দেখেছি।

রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে একটা সময় সিদ্ধহস্ত ছিলেন বিরাট কোহলি। তাই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল চেজ মাস্টার উপাধি। কিন্তু মাঝে কয়েক বছরে চেজ মাস্টারকে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বা সেমিফাইনাল ম্যাচে রান তাড়া করতে নেমে করে কোহলি বুঝিয়ে দিয়েছেন এখনও তিনি ফুরিয়ে যাননি। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, আবার পুরানো ছন্দে দেখা যাচ্ছে কোহলিকে। রান তাড়া করার ক্ষেত্রে কোহলি যে অন্যতম সেপা ক্রিকেটার সেটা আবার প্রমাণিত হচ্ছে।

কোহলির ব্যাটিং বিশ্লেষণ করে শাস্ত্রী বলেছেন, বিরাট শুধুই বাউন্ডারি মারছে না একইসঙ্গে সে সহজেই সিঙ্গেলস গুলো তুলে নিচ্ছেন, তখন কোন চাপ থাকে না। আর যখন অন্য প্রান্তে শ্রেয়স আইয়ার আক্রমণাত্বক হওয়ায় কোহলির উপর চাপ কমে যাচ্ছে।

এর আগে চলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শতরান রান করেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি না করলেও তার ব্যাটে ভর করেই জয় পায় ভারত এবং কোহলি ম্যাচের সেরা হন। এই পরিস্থিতিতে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোটা ভারত তাকিয়ে আছে বিরাট কোহলির দিকে।

Take a Poll

দুবাইয়ে ফাইনাল খেলা হবে। ফলে ভারতীয় দলে সেমিফাইনালের কম্বিনেশন নেই মাঠে নামতে পারে সে ক্ষেত্রে চার স্পিনারই বড় ভরসা হতে পারে টিম ইন্ডিয়ার। বরুন চক্রবর্তী যে ছন্দে আছেন তাতে তাঁকে বাইরে রাখা যাবে না। স্পিনাররা কার্যকরী ভূমিকা নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+