Champions Trophy: কেমন টিম কম্বিনেশনে খেলবে ভারতীয় দল? রোহিতকে পরামর্শ প্রাক্তন কোচ শাস্ত্রীর

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছেছে ভারত । এবার সামনে অস্ট্রেলিয়া। মেগা ম্যাচে কেমন হবে ভারতীয় দলের কম্বিনেশন? এই নিয়ে নানা মুণির নানা মত। তবে রোহিতকে টিম কম্বিনেশন নিয়ে পরামর্শ দিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন না করার উপদেশ দিয়েছেন। তাঁর মতে একই একাদশ নিয়ে সেমিফাইনালেও খেলা উচিত ভারতীয় দলের। টিম কম্বিনেশনে কোনও রকম বদলের পক্ষপাতী নন শাস্ত্রী ।

Champions Trophy

ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে একাদশ খেলানো হয়েছিল আমি সেটা ধরে রাখারই পক্ষপাতী। ৪৮ ঘণ্টার কম সময়ে মাঠে নামতে হবে। দুবাইয়ের পিচ খুবই স্লো। রক্ষণাবেক্ষণের কাজ হবে পিচে নিশ্চই হবে। তবে পিচের চরিত্র খুব একটা বদলে যাবে বলে আমার মনে হয় না। ফলে স্পিনাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

রবি শাস্ত্রী একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, ভারত টস জিতলে তাদের প্রথমে ব্যাটিং করে নেওয়া উচিত এবং স্কোরবোর্ডে অন্তত ২৪০-২৫০-এর উপর স্কোর রাখা উচিত। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার জানিয়েছেন, ভারতীয় দল যদি প্রথমে ব্যাট করে এবং ২৪০-২৫০ রান করে ফেলে তাহলে এই ধরনের বড় ম্যাচে ভালো জায়গায় থাকবে। বিশেষ করে সেমিফাইনালে ভালো প্রতিযোগিতামূলক স্কোর হবে।

আইসিসি ইভেন্টে এই দুই দলের খেলা মানেই উত্তেজনার কিছু অতিরিক্ত মশলা মজুত থাকে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারতীয় দল। মঙ্গলবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই খেতাব জয়ের দুয়ারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+