Champions Trophy: ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত, বিসিসিআইকে চাপে রাখতে বড় ঘোষণা করে দিল পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। আগামী কয়েক মাস পরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরাপত্তাজনিত কারণের জন্য ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে নারাজ বিসিসিআই। এই নিয়ে জটিলতা অব্যাহত। এরইমধ্যে বৃহস্পতিবার বিরাট ঘোষণা করল পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সিওও( Chief Operating Officer ) হিসেবে সুমাইর আহমেদকে নিযুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোডর্। পিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার প্রতিোগিতার ডিরেক্টর হিসেবে সুমাইর আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। তবে গুরুত্বপূণর্ বিষয় হল পিসিবি তাদের প্রেস রিলিজে ফের একবার এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা উল্লেখ করেছে।

ভারত পাকিস্তানে খেলতে রাজী নয়, ফলে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পিসিবির পক্ষ থেকে ফের একবার ঘোষণা করা হয়েছে, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি তারা এককভাবে আয়োজন করবেন। তারা একক ভাবেই প্রতিোগিতার ডিরেক্টরের নামও ঘোষণা করা দিল। পুরো প্রতিযোগিতা আয়োজন নিয়ে তারা যে কোনও রকম আপোস করবেন না তা পিসিবির প্রেস রিলিজ থেকেই স্পষ্ট।

নিরাপত্তার কারণেই পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের পক্ষে খেলা সম্ভব নয় বলেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি এই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দল পাঠানোর জন্য বিসিসিআই অনুমতি পায়নি, আইসিসিকে কয়েক সপ্তাহ আগেই এমনটাই জানিয়ে দিয়েছেন রজার বিনিরা।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। কূটনৈতিক স্তরের ভারতকে এই বিষয়ে চাপে ফেলার চেষ্টা করছে পাকিস্তান। এমনকি প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার কথাও জানিয়ে রেখেছে পিসিবি।

AUS vs IND: আইপিএল নিলামে ফোকাস নয়, ঘরের মাঠে প্রতিভা সমৃদ্ধ ভারতকে সমীহ কামিন্সের
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। কয়েক মাস পর এই টুর্নামেন্ট হলেও এখনও ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। ফলে সূচি ঘোষণা করাও সম্ভব হচ্ছে না। ভারত চাইছে ২০২৩ সালের এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হোক। ফলে ভারতীয় দল খেলবে শারজা বা দুবাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+