Champions Trophy: আইসিসির উপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান, ভারতের খেলতে না আসার কারণ জানতে চায় পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। বিগত কয়েক দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। ভারতীয় দল পিসিবি এবং আইসিসিকে সরকারিভাবে নিজেদের অবস্থান জানানোর পরই পরিস্থিতি আরও জটি‌ল হয়েছে। পিসিবি এবং পাকিস্তান সরকার কোনওভাবেই ভারতের দাবি মানতে নারাজ। এমনকি হাইব্রিড মডের‌লও এশিয়া কাপের মতো মেনে নিতে নারাজ পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে যেভাবে প্রতি ঘণ্টাতে নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে তা কার্যত থ্রিলার ওয়েব সিরিজকেও হার মানাবে। মঙ্গলবার যেন তারই আরও একটা পর্ব উপস্থাপিত হ‌ল। পাকিস্তানের একটি প্রথমসারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পিসিবি এবার আইসিসিকে চিঠি দিয়ে জানতে চেয়েছে কেন ভারতীয় দল পাকিস্তানে, খেলতে আসছে না?' একইসঙ্গে এই ইস্যুতে আইসিসির অবস্থান ঠিক কী?

Pakistan Cricket

সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারত পিসিবিকে কোনও সুনির্দিষ্ট কারণ দেখায়নি পাকিস্তানে না যাওয়া নিয়ে। এই প্রসঙ্গে পিসিবির এক সূত্র জানিয়েছেন, 'আমরা আইসিসির কাছে জানতে চেয়েছি কেন ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসছে না। কোন সমস্যার জন্য বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাচ্ছে না। যদি তারা সমস্যার কথা জানান তবে পিসিবি এবং পাকিস্তান সরকার সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে।'

বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক স্তরে চলে গিয়েছে, কারণ পিসিবি যাবতীয় সিদ্ধান্ত এখন নিধচ্ছে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। কয়েক মাস পর এই টুর্নামেন্ট হলেও এখনও ভেন্যুি নিয়ে জটিলতা অব্যাহত। ফলে সূচি ঘোষণা করাও সম্ভব হচ্ছে না। ভারকত চাইছে ২০২৩ সালের এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হোক। ফলে ভারতীয় দল খেলবে শারজা বা দুবাইতে।

কিন্তু এই নীতি মানলে ভারতীয় দল ফাইনালে উঠলে সেই ম্যাচ পাকিস্তানে হবে না। পাকিস্তানে গোটা টুর্নামেন্ট না হলে পি্সিবি ইতিমধ্যেই নাম প্রত্যাহারের কথা জানিয়ে রেখেছে। যদিও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি একান্ত আয়োজন না করলে বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মাঠের বাইরে লড়াই শুরু হয়েছে পিসিবি এবং বিসিসিআইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+