Champions Trophy: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল? জল্পনার মধ্যেই বার্তা দি‌ল পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল ওয়াঘার ওপারে খেলতে যাবে কিনা তা নিয়ে প্রবল সন্দেহ আছে। কারণ এর আগে এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। টিম ইন্ডিয়ার ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ হবে?

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আইসিসি ভারতের ম্যাচগুলি দুবাইতে আয়োজনের চিন্তাভাবনা করছে। ফলে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ যে পাকিস্তানে হবে না তা বলাই বাহুল্য। সংবাদ মাধ্যমের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই মুখ খুলল পিসিবি।

Champions Trophy

একটি ব্রিটিশ মিডিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভেন্যু নিয়ে শীঘ্রই জটিলতার অবসান ঘটাতে চাইছে আইসিসি। সেক্ষেত্রে এশিয়া কাপের মতোই দুটি দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। অন্য দলগুলির ম্যাচ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি করা হবে দুবাইতে। কিন্তুই এই তথ্যকে সম্পূর্ণ নস্যাত করে দিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জা‌নানো হয়েছে, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সরে যাওয়ার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন‌ এর কোনও নিদিষ্ট তথ্য নেই। আমরা টুর্নামেন্ট আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। আমার আশাবাদী গোটা টুর্নামেন্ট এখানেই হবে সার্বিকভাবে সফল হবে।'

যদিও কয়েকদিন আগেই পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, 'ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে। অন্য সব দলই পাকিস্তানে আসবে।' ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুসারে আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসালামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিল চলাকালীন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই।চলতি মাসেই শ্রীলঙ্কায় আইসিসির বৈঠক রয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়্ন্স ট্রফি আয়োজন আইসিসি বা পিসিবি কারোর পক্ষেই সম্ভব নয়।

পরিস্থিতির বিরাট কোনও বদল না হলে তাতে ভারতের জন্য বিকল্প ভেন্যুই বাছতে হবে আয়োজকদের। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+