Champions Trophy: ভারতের পারফরম্যান্সে ফাইনাল আয়োজনের সুযোগ পেল না পাকিস্তান, লজ্জা ও ব্যর্থতাই সঙ্গী পিসিবির
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে প্রথম থেকে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুখ্য আয়োজক। কিন্তু টুর্নামেন্টের ফাইনালই হবে না সেই দেশে, বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। লাহোরে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচের মধ্য দিয়েই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি সমাপ্ত হচ্ছে।
মাঠ এবং মাঠের বাইরে পাকিস্তানকে একরাশ লজ্জা উপহার দিল ভারত। মাঠে রিজওয়ান-বাবরদের হেলায় হারাল রোহিত-বিরাটরা আর মাঠের বাইরেও পিসিবিকে গোল দিল বিসিসিআই। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমিফাইনালও দুবাইতে খেলেছে, আগামী রবিবার ফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে ভারত।

সব দলের অধিনায়কদের নিয়ে ফটো শ্যুট থেকে যৌথ সাংবাদিক সম্মেলন এসব কোনও কিছুই হয়নি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসলে ভারত খেলতেই যায়নি পাকিস্তানে। রোহিত শর্মাকে কোনও ভাবেই পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি বিসিসিআই। এই পরিস্থিতিতে পরিচিত আইসিসি ইভেন্টের আগে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো একটাও হয়নি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। ঐতিহ্য এবং প্রতিযোগিতার মানের দিক থেকে ওডিআই বিশ্বকাপের পরই থাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে একদিনের ফর্ম্যাটে। কিন্তু এমন একটি ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না কোনও জৌলুস। নম নম করেই সূচনা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। বোধনে তাক লাগাতে ব্যর্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানে বৃষ্টির কারণে তিনটি ম্যাচ ভেস্তে যায়। করাচিতে দুটি ম্যাচ হয়নি ও অন্যটি লাহোরে। গত শুক্রবার লাহোরের মাঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানও সম্পূর্ণ করা যায়নি। আফগানিস্তানের ইনিংস শেষ হলেও অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা যায়নি। ফলে খেলা ভেস্তে যায়। লাহোরের মাঠের নিকাশি ব্যবস্থা কতটা বেহাল সেই চিত্রও উঠে এল। যা আইসিসি ইভেন্টের সঙ্গে একেবারেই মানানসই নয়।
২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পিসিবির আয়োজন এবং পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উপর পাকিস্তানের ম্যাচে গ্যালারি বেশির ভাগ অংশ ফাঁকা থেকেছে। সব মিলিয়ে আয়োজনে একেবারে ব্যর্থ পিসিবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications