Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ধাক্কা পাকিস্তানের, হেরেও উন্নতি অজিদের, কতটা স্বস্তিতে ভারত?

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে শনিবার প্রকাশিত হল আইসিসির ওডিআই ক্রম তালিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্ট শুরুর আগে কোন দলের অবস্থায় কোথায়, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সুখবর ভারতীয় দলের জন্য। আইসিসি ওডিআই ক্রম তালিকায় ১ নম্বরে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মসৃণ জয় পেয়েছে রোহিত শর্মার দল। ফলে ক্রম তালিকাতেও তাঁরই প্রতিফলন দেখা গেল। ১ নম্বর স্থানে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টে খেলতে নামছে ভারত।

৪৮ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৫৭২৬। রেটিং ১১৯। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগই ধাক্কা খেল পাকিস্তান। ত্রি দেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে পাকিস্তান দল। তার আগে ত্রি-দেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান-নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারে পাক দল। ফলে ক্রম তালিকায় ১ ধাপ নীচে নেমে গেল পাকিস্তান।

দুই থেকে তিন নম্বরে নেমে গেল পাকিস্তান। ৩৯ ম্যাচে ৪১৭৬ ম্যাচ খেলে ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পাকিস্তান। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বেকায়দায় অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরাজিত হয়েছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। কিন্তু তার পরেও ক্রম তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার।

তিন থেকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ৪৪ ম্যাচ খেলে ৪৮২৬ পয়েন্ট এবং ১১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড রয়েছে চার নম্বরে। ৪২ ম্যাচে খেলে ৪৪১৪ পয়েন্ট এবং ১০০ রেটিং নিয়ে চার নম্বরে কিউয়িরা। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে কিউয়িদের। তালিকার ৫ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড আছে ৬,৭ নম্বরে।

এদিকে কয়েকদিন আগে প্রকাশিত ক্রমতালিকা অনুসারে ব্যাটারদের তালিকায় , ৭৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন পাক ব্যাটার বাবর আজম। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন গিল। ফলে আর ৫ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে দুই ব্যাটারের মধ্যে। ফলে বাবরে এক নম্বর স্থান নিরাপদ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+