Champions Trophy: তিনটি মাঠেই সংস্কারের কাজ এখনও অনেক বাকি! আইসিসির কাছ থেকে হুঁশিয়ারি পেল পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বেশি দিন বাকি নেই। কিন্তু পিসিবির জন্য বিড়ম্বনা বাড়ছে আইসিসির। প্রথমে ভেন্যু নিয়ে নিরন্তর জটিলতা। যদিও যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ ম্যাচই হবে পাকিস্তান। কিন্তু নতুন বছরের শুরুতে এখনও পাকিস্তানের তিনটি ভেন্যুতে বিস্তর কাজ বাকি।

করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এই তিন মাঠে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হবে। কিন্তু মাঠগুলির সংস্কারের কাজ এখনও অনেকাংশেই বাকি। এই প্রেক্ষাপটে আইসিসিস বেজায় অসন্তুষ্ট পিসিবির উপর। এমনকি আইসিসির হুঁশিয়ারিও পেয়েছে পিসিবি। আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন দিয়েছে ২৫ জানুয়ারি। কিন্তু একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে তিনটি মাঠেই প্রভূত পরিমাণে কাজ বাকি আছে।

এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। লাহোর এবং করাচিতে অনেকাংশে কাজ বাকি। ড্রেসিংরুম, হসপিটালিটি বক্সের কাজ এখনও অনেকটাই বাকি আছে। ফ্লাডলাইট এবং সিটের বেশ বাকি। তার উপর প্রচন্ড ঠান্ডা এখন সংস্কারের কাজে বাধা হতে পারে আবহাওয়া।

তবে সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমাজ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও তাঁকে বলতে শোনা গিয়েছে, স্টেডিয়াম সংস্কারের কাজ সময়মতো শেষ হবে । ভিডিও অন্য কথা বলছে সেখানে দেখা গিয়েছে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিংরুম কোনও কিছুই ঠিকমতো তৈরি নয়।

এই পরিস্থিতিতে এক সূত্র জানিয়েছে, পরিস্থিতি খুব একটা সন্তোষ জনক নয়। তিনটে স্টেডিয়ামের একটাও তৈরি হয়নি। শুধু সংস্কারের কাজ বাকি আছে তেমন নয়, নির্মাণের কাজ এখনও বাকি। সিট, ফ্লাডলাইট, আউটফিল্ড, পিচ, সবকিছুর কাজ এখনও অনেক কিছু বাকি।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। প্রথম দিনে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক দেশ পাকিস্তান। এই ম্যাচের মাধ্যমেই শুরু হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
'এ' গ্রুপে ভারত, নিউজিল্যান্ড এবং আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি চতুর্থ দল হিসাবে থাকবে বাংলাদেশ। 'বি' গ্রুপে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে।দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। দুবাইয়ে এই ম্যাচ হবে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হবে দুবাইতে।

৪ ও ৫ মার্চ দুইটি সেমিফাইনাল আয়োজিত হবে। একটির আয়োজন হবে দুবাইয়ে এবং অপরটি লাহৌরে। ৯ মার্চ আয়োজিত হবে ফাইনাল। ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠলে দুবাইতেই খেতাব জয়ের ম্যাচ হবে। নাহলে লাহোরে ফাইনাল আয়োজন হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+