Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ভারতকে চাপে ফেলতে নয়া কৌশল, পাক অধিকৃত কাশ্মীরেও ট্রফি প্রদর্শন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। কূটনৈতিক স্তরেও ভারতের উপর চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সেই দেশের সরকার।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে যেভাবে প্রতি দিনই নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে তা কার্যত থ্রিলার ওয়েব সিরিজের চিত্রনাট্যকে হার মানাবে। ভারতের উপর পাল্টা চাপ তৈরির জন্য সব রকম চেষ্টা করছে পিসিবি। শনিবার থেকে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। দেশের বিভিন্ন প্রদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন হবে।

দিল্লির অস্বস্তি বাড়িয়ে ট্রফি প্রদর্শন পাক অধিকৃত কাশ্মীরেও করার সিদ্ধান্ত নেয় পিসিবি। দেশের প্রধান শহরগুলিতে ট্রফি প্রদর্শন করার পাশাপাশি পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলপ্রদর্শন হবে জুনহা, মুজাফরাবাদের মতো জায়গায়। এই জায়গাগুলি মূলত পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে। ভারত এই স্থানগুলি নিজেদের বলে দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। স্পর্শকাতর এই স্থানগুলিতে ট্রফি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়ে ভারতকে অস্বস্তিতে রাখার চেষ্টা করে পাকিস্তান।

ভারত নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানে খেলতে যেতে রাজী নয়। আইসিসির কাছে ভারত জানিয়ে দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত সংস্যার জন্য সেই দেশের দল পাঠানো হবে না। ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা এমন আশঙ্কাও তুলে ধরেছে ভারত। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে হামলার কথাও তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে।

যদিও কয়েকদিন আগেই পাকিস্তানের একটি প্রথমসারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পিসিবি এবার আইসিসিকে চিঠি দিয়ে জানতে চেয়েছে কেন ভারতীয় দল পাকিস্তানেক খেলতে আসছে না?' একইসঙ্গে এই ইস্যুতে আইসিসির অবস্থান ঠিক কী?

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। কয়েক মাস পর এই টুর্নামেন্ট হলেও এখনও ভেন্যুি নিয়ে জটিলতা অব্যাহত। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে পিসিবি নাম প্রত্যাহার করে নেওয়ার হুশিয়ারিও দিয়েছে। যদিও ভারতকে শিক্ষা দিতে গেলে দেউলিয়া হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপুল অঙ্কের টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পিসিবির।

টুর্নামেন্ট বয়কট করলে আরও বড় আর্থিক ক্ষতি হতে পারে পাকিস্তানের।পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে তাহলে ৬৫ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে তাদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+