Champions Trophy: সংক্ষিপ্ত সময়েই সমাপ্ত মিটিং, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে ফের বৈঠকে বসবে আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান শুক্রবার হল না। সপ্তাহ শেষে সকল ক্রিকেটে প্রেমীদের নজর ছিল আইসিসির মেগা মিটিংয়ের দিকেই। শুক্রবার বিকেলে শুরু হয়েছিল আইসিসির বোর্ড মিটিং। এই বৈঠকে সকলের নজর ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরুতেই হাইব্রিড মডেল নিয়ে আলোচনা করতে রাজী হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। ফলে শুক্রবার কোন সিদ্ধান্তই হল না। ফের শনিবার বৈঠক হতে পারে। আগামী দিনের বৈঠকেই বিষয়টি নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হতে পারে।

একাধিক আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে শুক্রবার বিকেল চারটে থেকে নির্ধারিত সময়েই বৈঠক শুরু হয়েছিল। এই বৈঠকে আইসিসির সদস্য দেশগুলির প্রতিনিধিরা এবং সহযোগী দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এদিন ভার্চুয়াল বৈঠক হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করবে না। ফলে শুরুর কিছুক্ষণের মধ্যেই আইসিসির মেগা মিটিং দিনের মতো সমাপ্ত হয়ে যায়। ফলে শনিবার ফের বৈঠক হতে পারে। পরের বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু নিয়ে ভাগ্য নির্ধারণ হতে পারে।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবারের বৈঠক অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছে। আইসিসির পক্ষ থেকে পিসিবি চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে, হাইব্রিড মডলেই একমাত্র পথ। না হলে এই প্রতিযোগিতা হবে অন্য দেশে।
ফলে আগামী দিনে ফের একবার বৈঠক হবে এবং সেই বৈঠকেই আইসিসির বোর্ডের সদস্যরা মিলিত হবেন সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হওয়ার একটা আশা রয়েছে। আইসিসির একটি সূত্র অবশ্য জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সদস্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যেতে পারে।
আগামী ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। কয়েক মাস আগেই জয় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন কিন্তু রবিবারই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।দায়িত্বভার গ্রহণের আগে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হবে এমন আশা ছিল না কিন্তু শুক্রবারের বৈঠক ঘিরে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শুক্রবার প্রত্যাশিত সেই কোন সিদ্ধান্ত বৈঠক থেকে বেরিয়ে এলো না.
শুক্রবার বিকেল বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে বিসিসিআই বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সেখানে সম্ভবত দল পাঠানো হবে না।












Click it and Unblock the Notifications