Champions Trophy: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, দুই দলের প্রথম একাদশে বদল
রবিবাসরীয় দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে চলছে প্রবল জল্পনা কল্পনা। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে জিতলে তবেই শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছতে পারবে টিম ইন্ডিয়া। কিন্তু এই ম্যাচে খেলতে নামলেন রোহিত।

ভারত এবং নিউজিল্যান্ড দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে।হর্ষিত রানার বদলে দলে এলেন বরুণ। কনওয়ের জায়গায় নিউজিল্যান্ড দলে এলেন ড্যারিল মিচেল। রোহিত বলেন, আমরা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম। এর আগে রানের লক্ষ্য নিয়ে দুটি ম্যাচ জিতেছি। পরের দিকে বোলাররা কেমন বোলিং করেন সেটা আমরা দেখতে চাই। আমাদের কাছে এটা কঠিন ম্য়াচ তবে জয়ের মানসিকতা নিয়ে খেলতে নামছি। আমাদের দলে একটি পরিবর্তন হয়েছে হর্ষিতকে বিশ্রাম দেওয়া হয়েছে , বরুণ দলে এসেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে যেতে মরিয়া ভারতীয় দল। এর আগে বাংলাদেশ এবং পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত।ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওডিআই খেলতে চলেছেন বিরাট কোহলি। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ছন্দে ফিরেছেন। ফলে মাইলস্টোন ম্যাচেও কোহলির থেকে রয়েছে বিরাট প্রত্যাশা।
সম্ভবত এবারই আইসিসির কোনও ইভেন্টে একে অপরের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। দুই দেশের তারকাদের দ্বৈরথ, নানা স্মরণীয় পারফরম্য়ান্সের স্মৃতি ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। সেইমতোই বিরাট ও কেনের দ্বৈরথও বাড়তি আকর্ষণ।
ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে। তবে ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের উপরই।
আবহাওয়ার ওয়েবসাইট অনুসারে আজ দুবাইয়ে এক শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝড়ো হাওয়ার কোন সম্ভাবনা নেই। এর ফলে দুটি দলই ৫০ ওভার করে ম্যাচ খেলতে পারবে। দুবাইয়ে তাপমাত্রা রবিবার ২৫ ডিগ্রি আশে পাশে থাকবে। বায়ুর গতিবেগ হতে পারে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় । ফলে পূর্বাভাস যা বলছে তাতে আবহাওয়া মেগা ম্যাচের জন্য একেবারেই অনুকুল থাকবে।
দুবাইয়ের পিচ কিছুটা স্লো। পিচ পরের দিকে স্পিনারদের পক্ষে সহায়ক হবে। পরের দিকে ব্যাটিং করে জেতার রণকৌশল দুবাইতে নেয় দলগুলি। তবে স্কোর বোর্ডে ২৮০ বা তার বেশি রান উঠলে কিন্ত কঠিন হতে পারে যারা পরে ব্যাট করবেন।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, , কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি , অর্শদীপ সিং।
নিউজিল্যান্ডের একাদশ- উইল ইয়ং, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, উইলিয়াম ও'রোর্ক, কাইল জেমিসন।












Click it and Unblock the Notifications