Champions Trophy: ভারতীয় দলকে অভিনন্দন মোদী-মমতার, চ্যাম্পিয়ন দলকে নিয়ে কী বললেন সৌরভ-সচিন?
আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফি জিততেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে উৎসব। ২০২৪ সালের পর আবার ২০২৫ টানা দ্বিতীয় বছর ভারতীয় দল আইসিসি ট্রফি জিতল। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা সুনামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচছা জানিয়েছেন।
চ্যাম্পিয়ন ভারতীয় দলের খেলার গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয় করায় আমি আমাদের ক্রিকেট দলের জন্য গর্বিত। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ভারত দারুন পারফরম্যান্স করেছে। অসাধারণ অলরাউন্ড প্রদর্শনের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।

ভারতের রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ভারতীয়কে আন্তরিক অভিনন্দন। ভারতই একমাত্র দল যারা তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। ক্রিকেট ইতিহাস তৈরির জন্য খেলোয়াড়, কর্তা, এবং সাপোর্ট স্টাফরা সর্বোচ্চ প্রশংসার দাবিদার। আমি ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
An exceptional game and an exceptional result!
— Narendra Modi (@narendramodi) March 9, 2025
Proud of our cricket team for bringing home the ICC Champions Trophy. They’ve played wonderfully through the tournament. Congratulations to our team for the splendid all round display.
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, অসাধারণ জয়, বন্ধুরা! তোমারা প্রত্যেকেই কোটি কোটি হৃদয় গর্বে ভরে তুলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার অসাধারণ সাফল্য,সেই সঙ্গে অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স। মাঠে আধিপত্য দেখিয়েছে ভারত, সত্যিই অনুপ্রেরণাদায়ক। অভিনন্দন, চ্যাম্পিয়ন্স।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টুর্নামেন্টে অসাধারণ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন! একটি শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে, আমাদের দলের ক্রিকেটাররা সর্বোচ্চ স্তরের শক্তি এবং স্থিতিস্থাপকতা দেখিয়েছে, ধারাবাহিকতা বজায় রেখেছে। ভারতীয় দল দক্ষতার সাথে ট্রফি জিতেছি!ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা।
Congratulations to our India Team for a spectacular victory in the ICC Champions Trophy tournament 2025 today!
— Mamata Banerjee (@MamataOfficial) March 9, 2025
In a breathtaking final match, our boys showed power and resilience of the highest order, kept consistency, and we won the trophy with prowess!
An evening of…
শুধু রাজনীতিবিদরাই নন, একইসঙ্গে সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সচিন লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ইয়ে...। ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক ,সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভারতীয় দলের অনবদ্য প্রচেষ্টা। শেষ দুই বছর ধরে আইসিসি ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের গভীরতা খুবই বেশি। অধিনায়ক রোহিত শর্মাকে অনেক অভিনন্দন।












Click it and Unblock the Notifications