Champions Trophy: রোহিত-রিজওয়ানদের খেলায় নজর থাকবে ধোনির? ভারত-পাক ম্যাচে নতুন অবতারে ক্যাপ্টেন কুল!

আজ সুপার সানডে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। মাঠে খেলবেন বিরাট-রোহিতরা। কিন্তু মাঠের বাইরে চর্চার শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো ভিডিওতে বার বার দেখা গিয়েছে ধোনির মুখ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির বিজ্ঞাপণী প্রচারের মুখ মাহিই। রবিবার মেগা ম্যাচেও তাঁর নজর থাকবে ভারত-পাক ম্যাচে!

ভারত-পাক ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে বলিউডের বর্ষীয়ান অভিনেতা সানি দেওলকে বলে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে একজন বিশেষ মানুষ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ দেখবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে, কে হবেন ভারত-পাক ম্যাচ দেখার সানির সঙ্গী। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ধোনিকে আজ নতুন অবতারে দেখা যাবে।

২০১৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়েছিল ভারত। এরপর থেকে এই ট্রফি অধরাই আছে ভারতের। এবার বিরাট প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে ভারতীয় দল। বাংলাদেশ ম্যাচে জয় পেলেও ভারতীয় দল কিন্তু পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে।

ধোনি এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারমূলক ভিডিও-তে বলেছেন, অধিনায়ক হিসাবে শান্ত থাকা সহজ কিন্তু সমর্থক হিসেবে শান্ত থাকা সহজ নয়। কারণ এই ধরনের টুর্নামেন্টে একটি হারই দলকে ছিটকে দিতে পারে। এমনকি ধোনিকে বরফের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে। আসলে ধোনি ক্যাপ্টেনের মতোই সমর্থক হিসাবেও কতটা শান্ত এই প্রমো ভিডিওতেই সেই দিকেই তুলে ধরা হয়েছিল।

ধোনি বলেছিলেন, আমি যখন অধিনায়ক ছিলাম, তখন শান্ত থাকা সহজ ছিল কিন্তু ভক্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ হবে না। আমাদের দল শক্তিশালী হতে পারে কিন্তু আমরা যদি একটি ম্যাচ হেরে যাই, তাহলে আমরা প্রায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিতে পারি। এই টুর্নামেন্ট ঘিরে ক্রমাগত উন্মাদনা এত বৃদ্ধি পেয়েছে যে তাপমাত্রা এত বেড়েছে।


এর আগে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। একদিনের বিশ্বকাপে রানার্স হয়েছে। ফলে শেষ দুটি আইসিসি ইভেন্টে ভারতের পারফরম্যান্স খুবই ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+