Champions Trophy: ক্রিকেট মাঠ যখন বিতর্কের মঞ্চ! ভারত-পাক একদিনের ম্যাচে সেরা বিতর্কিত ঘটনা গুলি জেনে নিন
রাত পোহালেই আরও একটা ভারত-পাকিস্তান ওডিআই ম্যাচ। স্বাধীনতার পর থেকে এই দুই দল যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে তখনই উন্মাদনা এক নতুন মাত্রা পেয়েছে। দুই দলের কাছেই এই ম্যাচটা সম্মানের লড়াই। ২২ গজে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ে না। মাঠের মধ্যে অনেক সময়ই ক্রিকেটাররাও নিজেদের উত্তেজনার রাশ নিয়ন্ত্রনে রাখতে পারেন না।
সেই থেকেই তৈরি নয় নানা বিতর্কিত মুহূর্তের। এর আগে একদিনের ক্রিকেটে ১৩৫ বার ভারত এবং পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এর মধ্যে ঘটে গিয়েছে একাধিক বিতর্কিত ঘটনার। আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফির ম্যাচের আগে ভারত পাকিস্তান ম্যাচে ঘটা সেরা পাঁচটি বিতর্কিত ঘটনা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৯৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের উইকেটরক্ষক আমির সোহেলের সঙ্গে ভারতীয় বোলার ভেঙ্কটেশ প্রসাদের বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। সোহেল প্রসাদের একটি বলে বাউন্ডারি মেরে তাঁকে স্লেজিং করেন। এর পরের বলেই প্রসাদ আউট করে দেন সোহলেকে। এরপর পাল্টা আকার ইঙ্গিতে প্রচন্ড গর্জন করেন প্রসাদ করেন এবং সাজঘরের পথ দেখান।
১৯৯৭ সালে টরন্টোতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচে ইনজামাম-উল-হক ভারতীয় সমর্থকদের সঙ্গে বিতর্কে জড়ান। ভারতীয় সমর্থকরা তাঁর শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে পরবর্তীকাল অভিযোগ করেছিলেন -উল-হক ।
২০০৭ সালে ভারত বনাম পাকিস্তানের মধ্যে একটি ম্যাচে ভারতের ব্যাটসম্যান গৌতম গম্ভীর পাকিস্তানের বোলার শাহীদ আফ্রিদিকে বাউন্ডারি মেরেছিলেন এরপর দুই জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এমনকি দুই জনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়। আম্পায়ার বাধ্য হয়ে হস্তক্ষেপ করেন এই ঘটনায়।
২০১০ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচে হরভজন সিং এবং শোয়েব আখতারের মধ্যে বিতর্কিত ঘটনা ঘটে। পাক পেসার বল করার সময় ভাজ্জিকে বেশ কয়েকটি বল ডট করেন এবং স্লেজিং করেন কিন্ত ভারতকে ম্যাচ জেতান এবং পাল্টা জবাব দেন। ফলে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়।












Click it and Unblock the Notifications