Champions Trophy: ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে, টুর্নামেন্টের আগেই পাকিস্তানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। নিরাপত্তার কারণে বিসিসিআই দলকে পাকিস্তানে পাঠাচ্ছে না। ভারত ম্যাচগুলি খেলবে দুবাইতে এর আগে পাকিস্তানের মাঠে হওয়া ম্যাচ গুলির বিষয়ে টিকিটের বিজ্ঞপ্তি দিয়েছিল আইসিসি। সোমবার থেকে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হল।
সোমবার বিকেল ৫.৩০ মিনিট থেকে ভারতের ম্যচগুলির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ২৯০০ টাকার কাছাকাছি। এর পর বিভিন্ন ধাপে টিকিটের দাম রাখা হয়েছে। প্রথম ঘণ্টাতেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। প্রায় ১ লক্ষ ৫০ হাজারের বেশি ভক্ত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের খোঁজ করেছেন প্রথম এক ঘণ্টাতেই। ফলে ভারত পাকিস্তান ক্রিকেটে ম্যাচ ঘিরে উত্তেজনা কতখানি সেটা টের পাওয়া গেল।

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। পর্বে ভারতের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
উল্লেখ্য, পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলি হবে তার টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অন লাইনে টিকিট যেমন কাটা যাবে তেমনই আবার পাকিস্তানে অফ লাইনে টিকিটও পাওয়া যাবে।
ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে চলছে জটিলতা। কারণ ভারতীয় দল থাকবে দুবাইতে। বাকি সব দল থাকবে পাকিস্তানে। ভারতের প্রথম খেলা বাংলাদেশের বিরুদ্ধে। ফলে একামাত্র বাংলাদেশ দলই শুরুতে দুবাইতে থাকবে, ফলে প্রস্তুতি ম্যাচ না খেলেই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামতে হতে পারে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান দল একটি ত্রি দেশীয় সিরিজ খেলবে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক এই সিরিজের ম্যাচ গুলিতে সেনা এবং রেঞ্জার্স নামানোর অনুমতি দিয়েছে।












Click it and Unblock the Notifications