Champions Trophy: কোচ-অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা,পাকিস্তান ম্যাচেও মানসিকতা বদলাবেন না ফাইভ স্টার শামি

২০২৩ সালের আইসিসি একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মহম্দ শামি। গোটা টুর্নামেন্টে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করলেন ভারতীয় দলের তারকা পেসার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শামির নামের পাশে ৫ উইকেট।

প্রথম ম্যাচ জয়ের পর শামি বলেছেন, একটা ম্যাচ জয়ের পর মানসিকতায় কোনও বদল আসবে না। যখন আপনি ম্যাচ জিতবেন এবং ভালো পারফরম্যান্স করবেন তখন অবশ্যই ভালো লাগে, তার জন্য মানসিকতায় বদল ঘটে না। নিজের দক্ষতার উপর সব সময় বিশ্বাস রাখা উচিৎ। আমি সব সময় দুটি জিনিস করি একটি হল নিজের উপর বিশ্বাস রাখি এবং দ্বিতীয়ত নিজেকে অনুপ্রাণিত করি। মানসিকতা বদলানো বিষয় নয়। তবে কঠিন সময়ে নিজেকে বদলাতে হবে।

কোচ এবং অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামি বলেন, প্রত্যেক ক্রিকেটারের জন্যই কোচ এবং অধিনায়কের সমর্থন থাকাটাজ জরুরি। কোচ এবং অধিনায়কের সমর্থন আপনাকে মানসিকভাবে শান্তি দেয়। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার জন্য দল ভূমিকা বরাদ্দ করেছে তা আমি পালন করতে পারছি কিনা। আমি সবসময় এটি খুঁজে বের করার চেষ্টা করি। আইসিসি ইভেন্ট বলে আলাদা কোনও বিষয় নয়, আন্তর্জাতিক ম্যাচ হলেও একই ভূমিকা থাকে।

আইসিসি ইভেন্টে শামির উইকেট সংখ্যা হল ৬০( ১৯ ম্যাচে), জাহির খানের ৫৯ উইকেটের রেকর্ড এখন ভেঙে দিয়েছেন শামি। এই প্রসঙ্গে শামি বলেন, আইসিসি ইভেন্টে নিয়ে আমি আলাদাভাবে চিন্তা করি না, আমি উইকেট পেতে চাই। আমি শুধু উইকেটের জন্যই বোলিং করি। আমি মোটেই ইকোনমি রেট নিয়ে চিন্তা করি না। আমি এনসিএ-তে আট ঘণ্টা (দিন) কাটিয়েছি। আমার মধ্যে খিদে ছিল। খিদে না থাকলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না।

৫ উইকেট পাওয়ার পর তাঁর সেলিব্রেশন নিয়েও চর্চা শুরু হয়। শামি বলেছেন, আমি আমার পিতার জন্য ঔ সেলিব্রেশন করেছিলাম, আমি সব সময় বিশ্বাস করি তিনি আমার সঙ্গে আছেন। একইসঙ্গে শামি বলেন, জয়ের পর আত্মবিশ্বাস পুরোপুরি বজায় থাকে। পাকিস্তানের বিরুদ্ধেও একই মানসিকতা থাকবে। কোনও সমস্যা হবে না। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+