Champions Trophy: ইংরেজি বলতেই হিমশিম রিজওয়ান, একই অবস্থা বাংলাদেশিদেরও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়্ন্স ট্রফি। প্রথম দিনেই একাধিক কারণে হাসির পাত্রে পরিণত হয়েছে আয়োজক পাকিস্তান। প্রথমত জৌলুসহীন উদ্বোধন, তার উপর আবার নিজেদের দলের ম্যাচেই করাচি স্টেডিয়ামের আসন বেশিরভাগ খালি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান, আগামীকাল ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সঙ্গে সঙ্গেই পাকিস্তান আর বাংলাদেশিদের ইংরেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

Champions Trophy

ক্রিকেটার হোক বা সাধারণ মানুষ পাকিস্তান আর বাংলাদেশিদের ইংরেজিতে কথা বলায় সমস্যা আছে অনেকেরই। ক্যামেরার সামনে এই দুই দেশের অনেকেই সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ফের সোশ্যাল মিডিয়ায় হাসির বিষয়গুলো নিয়ে মিম শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানি ক্রিকেটারদের ভুল ইংরেজি বলা নিয়ে। টসের সময় মহম্মদ রিজওয়ানকে ইংরেজি ম্যাচ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কীভাবে ভুল ইংরেজিতে উত্তর দেন সেটাই একজন নেটিজেন তুলে ধরেছেন। কটাক্ষ করে বলেছেন রিজওয়ানের ইংরেজি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর থেকেও ভালো।

অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশে একটি লিগের ম্যাচের পর আন্দ্রে রাসেলকে একজন সঞ্চালক বা সাংবাদিক এমন প্রশ্ন করেছেন তা শুনে অবাক হয়ে গিয়েছেন রাসেল। ফাইনালে ম্যাচে রাসেলের পারফরম্যান্স নিয়ে মূলত প্রশ্নটি ছিল, কিন্তু সেটি ইংরেজিতে করতে গিয়ে হিমসিম খান প্রশ্ন কর্তা। এই ভিডিও প্রবল ভাইরাল হয়েছিল।


বাবর আজম একজন টেস্ট ক্যাপ তুলে দেওয়ার সময় বক্তব্য রাখেন, সেটা এমন ভাবেই গুলিয়ে ফেলেন তিনি সেটাও ভাইরাল হয় এবং হাসির পাত্র হন বাবর। মহম্মদ রিজওয়ান একেবারই ইংরেজিতে কথা বলতে পটু নন। তিনি ইংরেজি বলতে গেলেই সমস্যা।

একটি ভিডিওতে দেখা গিয়েছে , রিজওয়ান বলছেন চ্যাম্পিয়ন দল কখনই ফলাফল নিয়ে ভাবে না., তারা প্রক্রিয়াকে অনুসরণ করে, সেটা বলেই কালঘাম ছুটে যায় তাঁর। এই ধরনের আরও বেশ কিছু ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এমনকি কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জ পাকিস্তানের জার্সি প্রকাশের অনুষ্ঠানেও রিজওয়ানে স্টেডিয়ামের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নেও তিনি সঠিক উত্তর দিতে পারেননি। রিজওয়ানকে ছোট করা হয়ত সব সময় উদ্দেশ্য থাকে না কিন্তু তাঁর ইংরেজি হাসির উপাদান হয়ে উঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+