Champions Trophy: কোহলিদের অভাব অনুভব করবে লাহোর, নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাক ম্যাচ নিয়ে হতাশ পাক প্রাক্তনী
প্রতীক্ষার অবসান। বুধবার থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেক জটিলতার পর শুরু হতে চলেছে আইসিসির এই মেগা ইভেন্টে। দীর্ঘদিন পর আইসিসি ইভেন্টের আসর বসেছে পাকিস্তানে। তাও টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। এতেই হতাশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাসসার নজর। কোহলিদের অভাব যে পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা অনুভব করবেন তা জানাতে ভুল করলেন পাক প্রাক্তনী।
স্বাধীনতার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই শীতল। কিন্তু ক্রিকেট মাঠে তার প্রভাব খুব বেশি দেখা যায়নি। ভারত যেমন পাকিস্তানে খেলতে গিয়েছে তেমনই পাকিস্তানও ওয়াঘার এপারে এসেছে। কিন্তু ২০০৮ সাল থেকে বন্ধ দুই দেশের দ্বি-পাক্ষিক সিরিজ। এরআগে পাকিস্তান দল ভারতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টে অংশ নিতে এলেও এবার চরম বার্তা দিয়েছে পিসিবিও। ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ায় ২০২৭ সাল পর্যন্ত ভারতে কোনও আইসিসি ইভেন্ট খেলতে আসবে না পাকিস্তানও।

ভারত-পাক বোর্ডের এই কঠোর অবস্থানের ফলে দুই ক্রিকেটপ্রেমীরা যে ভালো খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন তা মানছেন পাাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাসসার নজর উল্লেখ করেছেন, লাহোরের মানুষ কোহলিদের অভাব অনুভব করবেন। ক্রিকেটারদের থেকেও দুই দেশের জনতা ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচকে গ্যালারিতে বসে দেখার সুযোগ হারাবেন।
তাঁর কথায়, খেলোয়াড়দের চেয়েও বেশি, জনসাধারণই ক্রিকেটের ভারত-পাকিস্তানের জন্য বড় ম্যাচটির অভাব অনুভব করবে। কোহলি এবং ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের খেলা দেখার জন্য লাহোরে মানুষ অপেক্ষা করে ছিলেন। তারা সেই সুযোগ পেলেন না। এই প্রতিযোগিতার আত্মা হলেন দর্শক বা সমথর্করাই। একটি নিরপেক্ষ ভেন্যুতে কখনই এই ম্যাচের উত্তেজনা এক থাকে না।
তিনি আরও উল্লেখ করেছেন., ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে, আমরা সবাই দেখেছি পাকিস্তান দলকে ভারতীয় ভক্তরা কতটা ভালোভাবে গ্রহণ করেছিলেন। সেই মুহূর্তগুলি খেলোয়াড়দের জন্য খুবই আপন।
এদিকে পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন হাসান আলি। চিকিৎসার চোট পাওয়া সাইম আইয়ুবকে জন্য লন্ডনে পাঠানো হয়েছে। সাইম আইয়ুবের জন্য কেন বিশেষ ব্যবস্থা তা নিয়ে প্রশ্ন তুলেছে হাসান। তাঁর কথায়, অন্য ক্রিকেটাররা চোট পেলে এমন ব্যবস্থা করে না পিসিবি, ও কি ভারতের হয়ে খেলে? হাসানের কথায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক।












Click it and Unblock the Notifications