Champions Trophy: প্রতিপক্ষ ব্যাটারের বেঁধে দিলেন জুতোর ফিতে, রোহিতের সৌজন্য নিয়েও ঘৃণার পোস্ট একদল বাংলাদেশির
খেলার মাঠ রাজনীতি এবং কূটনীতির অনেক উপরে, আর ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। মাঠে খেলার মধ্যে তীব্র লড়াই থাকে, কিন্তু তা ক্রিকেটীয় স্পিরিট বজায় রেখে। মাঠে কোনও ক্রিকেটার সমস্যা পড়লে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে সেটাই করে দেখান রোহিত শর্মা।
বৃহস্পতিবার দুবাইতে ম্যাচ চলাকালীন ব্যাটার জাকের আলির জুতোর ফিতে বেঁধে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সকলেই একবাক্যে রোহিতের প্রশংসা করছেন। একজন অধিনায়ক হয়েও তিনি কতটা মহৎ হতে পারেন সেটার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। কিন্তু সৌজন্য ভদ্রতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নোংরামি শুরু করে দিয়েছেন একদল বাংলাদেশি।

রোহিতে মাঠের মধ্যে স্পোর্টসম্যানশিপের পাঠ দিয়েছে সবাইকে। কিন্তু এই শিক্ষা নেওয়ার ক্ষমতা হয়ত একদল বাংলাদেশির নেই। তাই তাঁরা বিষয়টির মধ্যে কূটনীতি এবং জটিল রাজনীতিকে প্রবেশ করিয়েছেন। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের থেকে ভারতের সম্পর্ক অত্যন্ত তলানিতে। সেদেশে ভারত বিরোধিতার মাত্রা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত বিদ্বেষীরা সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াতে হাতিয়ার করলেন রোহিতের জাকের আলিকে জুতোর ফিতে বেঁধে দেওয়ার সৌজন্য মূলক ছবিকে।
ভারত বিদ্বেষীরা একাধিক পোস্ট করেছেন সেখানে লেখা হয়েছে, মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই বদলে গেছে বাংলাদেশ। কূটনৈতিকভাবেও অনেক শক্তিশালী হয়েছে৷ জাকের আলিকে জুতোর ফিতে বেঁধে দিয়েছেন, আমরা ভারত অধিনায়ককে আমাদের ক্রিকেটারদের জাকের আলিকে জুতোর ফিতে বেঁধে বাধ্য করেছি। খুবই নিন্দনীয় এই ধরনের পোস্ট।
এই ধরনের একের পর এক কূরুচিকর পোস্ট দেখা গিয়েছে। অনেকে আবার বিষয়টি নিজে মজা করেও পোস্ট করেছেন। তবে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয়রা, তারা কূরুচির আশ্রয় নেননি বরং ভালোভাবেই জবাব দিয়েছে।












Click it and Unblock the Notifications