Champions Trophy: বদলার সঙ্গেই তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের, টিম ইন্ডিয়ার আইসিসি খেতাব জয়ের তালিকা দেখুন

নতুন বছরের শুরুতেই আইসিসি ট্রফি জিতল ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল টিম ইন্ডিয়া। ২০১৩ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারতীয় দল। এই নিয়ে তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২০০০ সালে নিউজিল্যান্ডের কাছে হারের বদলাও নিয়ে নিল ভারত।

২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। গত ২৫ বছরে ভারত দুইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারের বদলা নেওয়া সুযোগ আসেনি। তবে এবার ফাইনালে নিউজিল্যান্ডকে পেতেই সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারত। ১৯৮৩ সাল থেকে ২০২৫ এই নিয়ে সাতটি আইসিসি ট্রফি জিতল ভারত। সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Champions Trophy

১৯৮৩ সালে ভারত প্রথমবার আইসিসি ট্রফি জেতে ভারত। কপিল দেবের নেতৃত্বাধীন ভারত একদিনের বিশ্বকাপ জেতে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ভারতীয় ক্রিকেটে ইতিহাসে একটা সোনালী অধ্যায় হিসাবে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়। এরপর দ্বিতীয়বার ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ১৯ বছর পর। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যৌথভাবে জেতে শ্রীলঙ্কার সঙ্গে।

২০০৭ সালে ভারতীয় দল তৃতীয় আইসিসি খেতাব জেতে। এমএস ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জেতে। পাকিস্তানকে ৫ রানে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে ঘরের মাঠে ভারত একদিনের বিশ্বকাপ জেতে। ধোনির নেতৃত্বের চ্যাম্পিয়ন হয় ভারত। এর দুই বছর ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই ভারত ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়।

দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতে ভারত। এক বছরের মধ্যেই ফের আইসিসি খেতাব এল ভারতের ঘরে। আইসিসি ইভেন্ট জয়ের তালিকায় ১ নম্বরে অস্ট্রেলিয়া। অজিরা ১০টি আইসিসি ট্রফি জিতেছে। দ্বিতীয় স্থানেই এখন ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+