Champions Trophy: জয়ের আত্মবিশ্বাস থেকে বোলিং বৈচিত্র, একাধিক কারণে পাকিস্তানের থেকে এগিয়ে ভারত

রবিবার ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ম্যাচে খেলতে নামছে এশিয়ার দুই চির প্রতিপক্ষ দেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটের লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী ভারতের সর্বত্রই।

কলকাতা থেকে কাশ্মীর সব জায়গায় চিত্রটা একই রকম। ভারত-পাকিস্তান এমন একটা ম্যাচ যেখানে কোন দলকেই আগাম এগিয়ে রাখা যায় না। কিন্তু এই ম্যাচে বেশ কতগুলি পয়েন্ট রয়েছে যেগুলি ভারতের পক্ষে যাচ্ছে। তার ফলেই এই ম্যাচে এগিয়ে আছে ভারত।

Champions Trophy

প্রথমত ভারতীয় দল আগে থেকেই দুবাইতে আছে ফলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাদের নতুন করে মানিয়ে নিতে হবে না, যেটা পাকিস্তান দলকে করতে হচ্ছে। পাশাপাশি এই টুর্নামেন্টে দুবাইয়ে মাঠে একটি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। ফলে এখানকার উইকেটে চরিত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ভারতীয় দল।

কিন্তু পাকিস্তান এবারের টুর্নামেন্টের প্রথমবার দুবাইতে ম্যাচ খেলতে নামছে ফলে এখানকার উইকেট বা পিচার চরিত্র সম্বন্ধে খুব বেশি ধারণা থাকবে না মহম্মদ রিজওয়ানদের। ফলে দুবাইয়ের উইকেটের সঙ্গে এই ম্যাচের শুরু থেকে দ্রুত মানিয়ে নিতে হবে পাকিস্তান দলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে হেরেই যথেষ্ট চাপে পড়ে গিয়েছে পাকিস্তান দল। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারায় পাকিস্তানের কাছে রবিবারের ম্যাচ কার্যত টুর্নামেন্ট টিকে থাকার লড়াই। এটা মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখবে রিজওয়ানদের। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত ফলে টিম ইন্ডিয়ার বাড়তি আত্মবিশ্বাস থাকবে এই ম্যাচে।

পাকিস্তান দলে একজন মাত্রই স্পিনার রয়েছেন তিনি আব্রার আহমেদ। স্পিন অ্যাটাকে পাকিস্তান দলকে তাঁর উপরই পুরোপুরি নির্ভর করতে হবে পাক দলকে। তাদের বোলিং পেসারদের উপরই নির্ভরশীল. কিন্তু ভারতীয় দলের বোলিংয়ে অনেক বৈচিত্র রয়েছে ভারতীয় দলে শামি, হার্দিকের মতন যেমন পেসার আছেন তেমনি একাধিক ভালো স্পিনার রয়েছেন।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় বলের পরই চোট নিয়ে মাঠ ছাড়েন ফখর জামান।
অন্যদিকে শেষ একদিনের ম্যাচে পাকিস্তান হেরেছে ভারতের কাছে এর ফলে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে, পাকিস্তান দল সব মিলিয়ে এই ম্যাচে বেশ কয়েক কদম এগিয়ে থেকেই খেলতে নামবে ভারতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+