Champions Trophy: ফোনের ওয়ালপেপারে কার ছবি রাখেন শামি-জাদেজারা? ভারতীয় ক্রিকেটারদের অজানা তথ্য ফাঁস
গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আপাতত মাঝে কিছুটা সময় আছে টিম ইন্ডিয়ার। পাকিস্তানকে হারানোর পর ফুরফুরে মেজাজে ধরা দিলেন ভারতীয় দলের ক্রিকেটারা।
বর্তমান যুগে অধিকাংশ মানুষের কাছেই স্মার্টফোন থাকে। সেই ফোনে কাদের ছবি রাখেন ভারতীয় দলের ক্রিকেটাররা? সেই ফোন থেকে কাকেই বা শেষ ফোন করেছেন? এমনই নানা বিধ অজানা তথ্যই ফাঁস হল সম্প্রচারকারী চ্যানেলের একটি ভিডিওতে। ভারতীয় দলের চার ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ার ফাঁস করেছেন তাদের ফোনের অজানা তথ্য।

শেষ কাকে ফোন করেছিলেন? জাদেজা বলেন ফিজিওকেই হবে। শ্রেয়স আবার দেরি করে আসছেন বলে শামিকে ফোন করেন। শামি শ্রেয়সকেই শেষবার ফোন করেছিলেন। ফোনে প্রিয় গান কী ? এই প্রশ্নে পাণ্ডিয়ার উত্তর দেন হনুমান চাল্লিশা। জাদেজা বলেন, শ্রেয়স বলেন, যো তুম মেরে হো। ফোনে শেষ ফটো কার তুলেছেন? এই প্রশ্নে জাদেজা দেখান অনুশীলন শেষের ছবি, শামি আবার নিজের ছবিই তুলেছেন। পাণ্ডিয়া তুলেছেন নিজের সেলফি। শ্রেয়স আবার একটি কোডের ছবি তুলেছেন।
Ever wondered what your favorite cricketers like @hardikpandya7 and @ShreyasIyer15 are up to on their phones? #SahibaBali gives us a glimpse into their lives off the field! 😄#ChampionsTrophyOnJioStar 👉 #INDvNZ | SUN 2 MAR, 1:30 PM on Star Sports 1 & Star Sports 1 Hindi!
— Star Sports (@StarSportsIndia) February 26, 2025
📺📱… pic.twitter.com/vnjNcUVkxi
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর সোম ও মঙ্গলবার অনুশীলন ছিল না ভারতীয় দলের। বিশ্রামেই কাটিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটরারা। হার্দিক পাণ্ডিয়াকে দেখা গিয়েছিল সমুদ্র সৈকতে সময় কাটাতে। সব মিলিয়ে আপাতত কিছুটা ভালো সময় উপভোগ করছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। সঙ্গে সম্প্রচারকারী চ্যানেলের জন্য ভিডিও শুটও আছে।












Click it and Unblock the Notifications