Champions Trophy: দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত, মরুদেশে দুই দলের ফলাফল কেমন? জানুন পরিসংখ্যান

সুপার সানডেতে মেগা ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টের মার্কি ম্যাচ এটাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবার মুখ্য আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। রোহিতদের ডেরা দুবাই। ফলে দুবাইতেই হবে ভারত-পাক ম্যাচ।

অতীতে শুধু দুবাই নয়, সংযুক্ত আরব আমিরশাহির মাঠে ভারত-পাকিস্তানের খেলার একটা দীর্ঘ ইতিহাস আছে। এই দেশের তিনটি প্রধান মাঠ আছে। এগুলি হল আবুধাবি, দুবাই, শারজা। এই তিনটি মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে একাধিক ম্যাচ হয়েছে। দুবাই সহ মরুদেশের মাঠগুলিতে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ-র ফলাফল কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Champions Trophy

এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে এই দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের নিরিখে এগিয়ে পাকিস্তানই। এই দেশে ২৮টি ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচের মধ্যে ১৯টিতে জয় পেয়েছে, ভারত জয় পেয়েছে ৯টি ম্যাচে। এই দেশের শারজা স্টেডিয়ামে সবথেকে বেশি ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছে। দুই দল এখানে ২৪টি ম্যাচ খেলেছে এর মধ্যে ১৮টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান এবং ছয় ম্যাচে জয় পেয়েছে ভারত।

দুবাইয়ের মাঠে আবার ক্লিনসিট রেখেছে ভারত। এখানে দুটি একদিনের ম্যাচে দুটিতেই জয় পেয়েছে ভারত। ২০১৮ সালের এশিয়া কাপে একদিনের ম্যাচে ভারত এই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুইবার জয় হাসিল করে। ২০০৯ সাল থেকে দুবাই স্টেডিয়ামে একদিনের ম্যাচ খেলা শুরু হয়। তবে প্রথমবার ভারত এই মাঠে ম্যাচ খেলে ২০১৮ সালে। অন্যদিকে, আবুধাবিতে দুটি খেলার মধ্যে একটিতে জয় পেয়েছে ভারত এবং অন্য ম্যাচে জিতেছে পাকিস্তান।

ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ১৩৫ বার একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ৭৩ বার জয় পেয়েছে পাকিস্তান এবং ৫৭ বার জিতেছে ভারত। ৫ ম্যাচে ফলাফল হয়নি। কিন্তু শেষ দুই দশকে ভারতের জয়ের সংখ্যাই বেশি। শেষ দুই দশকে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করে আসছে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে ভারত। রবিবার সামনে পাকিস্তান। খাতায় কলমে এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ খাতায় কলমে এগিয়ে থেকে নামলেই জয় পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। তার উপর টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এগিয়ে পাকিস্তানই। মিনি বিশ্বকাপে এই দুই দল ৫বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জয় পেয়েছে পাকিস্তান, দুইবার জিতেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+