Champions Trophy: সর্বোচ্চ রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুবাইয়ের মাঠে জয় পেয়েছে কোন দল? জেনে নিন অতীত পরিসংখ্যান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস ভাগ্য সঙ্গ দিল না ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের কাছে টসে হেরে গেল ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে এলো কিউয়িরা। এর ফলে ভারতীয় দলকে পরের রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিততে হবে। এই নিয়ে টানা ১৫ টি একদিনের ম্যাচে টসে হারল ভারত। অধিনায়ক রোহিত শর্মা এই নিয়ে টানা ১২ টি একদিনের ম্যাচে টসে হারলেন।

ম্যাচ শুরুর আগে পিচ দেখে ক্রিকেট বিশ্লেষকরা জানিয়েছিলেন, ভারত অস্ট্রেলিয়া ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচে এই ম্যাচ হচ্ছে না। তার পাশের পিচে ভারত নিউজিল্যান্ড ম্যাচ হচ্ছে। পিচ অত্যন্ত শক্ত ভালোভাবে রোলিং করা হয়েছে। এর ফলে সময় যত এভাবে ততই পিচ স্লো হতে শুরু করবে।

Champions Trophy

সে ক্ষেত্রে পরে যারা ব্যাটিং করবে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ২৭০-র বেশি রান হলেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংকারী দলের। এই মাঠে সর্বোচ্চ রানের লক্ষ্যমাত্রা নিয়ে জিতেছে কোন দল গুলি, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

দুবাইয়ের মাঠে সর্বোচ্চ রানের লক্ষ্যমাত্রা নিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা ২০১৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২৮৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে জয় হাসিল করে শ্রীলঙ্কা। এটাই দুবাইয়ের মাঠে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান চেজ করে জয়। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান তারা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাঠে ২৭৫ রান চেজ করে জয় পায়। তৃতীয় স্থানে আছে নাবিবিয়া। ২০২২ সালে এই মাঠে ২৬৬ রানের লক্ষ্য মাত্রা পূরণ করে নাবিবিয়া ওমানের বিরুদ্ধে।

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৭ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করেছিল পাকিস্তান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ২৪২ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+