Champions Trophy: পন্টিং থেকে ধোনি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক কারা? দেখুন তালিকা
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরতে চলেছে একদিনের ফর্ম্যাটে। ঐতিহ্য এবং প্রতিযোগিতার মানের কথা মাথায় রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়।
১৯৯৮ সাল থেকে শুরু হয় আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফি। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ওডিআই ফর্ম্যাটে। মাঝে নাম বদলে টি২০ ফর্ম্যাটে হয়েছিল এই টুর্নামেন্ট। অনেক জটিলতার পর পাকিস্তান এবং দুবাইতে হাইব্রিড মডেল অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৯৮ থেকে ২০১৭ , কোন কোন দেশে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট? অধিনায়ক হিসাবে কারা জিতেছেন এই ট্রফি? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০২ সালে শ্রীলঙ্কা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে। ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা দুই দল মুখোমুখি হয়। কিন্তু বৃষ্টির জন্য ফাইনাল ম্যাচ ভেস্তে যায়। যৌথ বিজয়ী হয় ভারত ও শ্রীলঙ্কা। ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। ২০০৪ সালে ইংল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জেতে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।
২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেতাব জেতে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে। অস্ট্রেলিয়া ফের চ্যাম্পিয়ন হয় রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে। ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। ২০১৭ সালে ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়ে ইংল্যান্ডে। ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে সরফরাজ খানের নেতৃত্বাধীন পাকিস্তান।
ভারত এবার পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না। এবার ভারতের গ্রুপ পর্বে প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। দুই গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি ফাইনালে পৌঁছাবে।












Click it and Unblock the Notifications