Champions Trophy: মিয়াঁদাদের শেষ বলে ছক্কা থেকে কোহলির দুরন্ত ইনিংস, এক নজরে ভারত-পাক ম্যাচের স্মরণীয় ঘটনা

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আইসিসি ইভেন্টে এই ম্যাচগুলি ম্যাচটি এখন টিআরপি তালিকায় শীর্ষবিন্দুতে থাকে কারণ দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ ২০০৮ সাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে ভারত পাকিস্তান ম্যাচ এখন শুধুমাত্র আইসিসি ইভেন্টের সীমাবদ্ধ।

অতীতে ১৩৫ বার একদিনের ক্রিকেটে ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ঘটে গিয়েছে একাধিক বিতর্কিত ঘটনার। পাশাপাশি এই ম্যাচগুলিতে একাধিক স্মরণীয় ঘটনা ঘটেছে। ভারত-পাকিস্তানের মধ্যে একদিনের ক্রিকেট ম্যাচে বেশ কিছু চির স্মরণীয় ঘটনা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

Champions Trophy

ভারত পাক ওডিআই ম্যাচে চির স্মরণীয় ঘটনার কথা বললে প্রথমেই আসবে ২০০৩ সালের একদিনের বিশ্বকাপে সচিনের সেই অবিস্মরণীয় ইনিংস। বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৭৫ বলে ৯৮ রান করেছিলেন সচিন। দুই রানের জন্য সেঞ্চুরি পাননি কিন্তু তাঁর সেই ইনিংসের সৌজন্যে জয় পেয়েছিল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে ইনিংসগুলো খেলেছেন সচিন তার মধ্যে প্রথম দিকেই থাকবে এই ইনিংসটি।ভারত পাক একদিনের ম্যাচে সবথেকে বেশি রান আছে সচিন তেন্ডুলকরের। ৬৯ ম্যাচে তিনি ২৫২৬ রান করেছেন। এই ম্যাচে সর্বাধিক শতরান (৫টি)আছে সচিন তেন্ডুলকর এবং সলমন বাটের। সর্বাধিক ১৬টি অর্ধশতরান আছে সচিনের দখলে।

দ্বিতীয় ঘটনাটি অবশ্যই ১৯৮৬ সালে অস্ট্রিয়াল-এশিয়া কাপের ম্যাচে। সৌজন্যে জাভেদ মিয়াঁদাদ। পাক ব্যাটার শেষ ফলের ছক্কা মেরে ভারতের বিরুদ্ধে জয় হাসিল করেছিলেন। জয়ের জন্য শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল চার রানের। কিন্তু জাভেদ ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন। সেই মুহূর্তটিও ভারত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।

সিলভার জুবিলী ইন্ডিপেন্ডেন্স কাপে পাকিস্তানের দেওয়া ৩১৬ রানের টার্গেট পূরণ করে ম্যাচ জিতে নেয় ভারত। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ১২৪ রান করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হেলায় হারায় ভারত। এই হারের বদলা পাকিস্তান নেয় ফাইনাল ম্যাচে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ৩৩৮ রান তোলে। ব্যাটারদের ব্যর্থতায় ভারত পরাজয়ের মুখ দেখে। পাণ্ডিয়া ৪৩ বলে ৭৬ রান করলেও দলকে জেতাতে পারেননি। ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারত। ট্রফি জিতে বদলা নেয় পাক দল।

২০১২ সালের এশিয়া কাপে বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারত। ৩৩০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, জয় হাসিল করে ভারত। সৌজন্যে বিরাট কোহলির ১৮৩ রান এর। পাশাপাশি আরও অনেক মুহূর্ত আছে যেগুলি ভারত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের চির স্মরণীয় জায়গা করে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+