Champions Trophy: ফাইনালে কাপ উঠবে রোহিতের হাতেই! জেনে নিন মেগা ম্যাচ নিয়ে জ্যোতিষ শাস্ত্রের গণনা

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারতীয় দল। রবিবার দুবাইতে মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই ১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতবে টিম ইন্ডিয়া।

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। দুবাইয়ে খেতাব জয়ের ম্যাচে খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। কী হতে পারে ম্যাচের ফল? কোন দল জিততে পারে? তা নিয়ে নানা মুণির নানা মত। তবে ভারত নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষ শাস্ত্র কী বলছে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Champions Trophy

জ্যোতিষীর গণনা অনুসারে, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতবে। রাশি এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনীয়। ধোনির মতোই রোহি্তেরও একাধিক আইসিসি ট্রফি জয়ের যোগ রয়েছে। রোহিতের রাশিফল অত্যন্ত ভালো। রাশি চক্র অনুসারে রোহিতের গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত শক্তিশালী। সেটা সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।

১৫ মাসে এই নিয়ে তিন নম্বর আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামছে ভারত অধিনায়ক রোহিতের নেতৃত্বে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ফাইনাল ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাল এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল। অধিনায়ক রোহিতের রাশিফল লিও মেসির সঙ্গে মিল পাচ্ছেন জ্যোতিষীরা। মেসি যেমন দুই বছরের মধ্যেই কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছেন তেমনই রোহিতের ক্ষেত্রেও সেটা হতে পারে। টি২০ বিশ্বকাপের পর আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়ের যোগ রয়েছে।

একইসঙ্গে জ্যোতিষীর গণনা , প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের শুক্র খুব দুর্বল। সেটা ২০২৩ সালের অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের খুব শক্তিশালী ছিল ফলে তারা জয় পেয়েছিল।

জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশন অনুযায়ী এই প্রতিবেদন লেখা হয়েছে। ওয়ান ইন্ডিয়া এই তথ্য যাচাই করেনি। এটাই ধ্রুব সত্য নয়। ম্যাচের নির্দিষ্ট সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর এবং ম্যাচের পরিস্থিতির উপর দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+