Champions Trophy: বুমরাহ নয়! নেটে সমস্যায় ফেলেন কোন ভারতীয় বোলার? নাম জানালেন কেএল রাহুল

ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার থাকেন যারা আইসিসি ইভেন্টে খেলতে নামলেই জ্বলে উঠেন, ভারতীয় পেসার মহম্মদ শামি হলেন তাঁদেরই একজন। আইসিসি ইভেন্ট হলেই জ্বলে উঠেন শামি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ না থাকায় ভারতীয় পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন।

শুধু প্রতিপক্ষ ব্যাটাররাই নন, নেটে শামির বোলিং অস্বস্তিতে ফেলে দেয় ভারতীয় দলে তাঁর সতীর্থদেরও। এমনই অজানা কথা ফাঁস করেছেন ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল। ক্রিকইনফোর একটি প্রশ্নোত্তর পর্বে রাহুলকে জিজ্ঞেস করা হয়েছিল নেটে ভারতীয় দলের কোন বোলারের বল তিনি খেলতে চান না, এই প্রশ্নের উত্তরে কেএল এক মুখ হাসি নিয়ে শামির নাম করেন।

Mohammed Shami

বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে আছেন। নেটে তিনি সতীর্থদের বোলিংও করেন। কিন্তু বুমরাহের বোলিং রাহুলকে নেটে অনুশীলনের সময় সম্যায় না ফেললে শামির বোলিং সামলাতে কিছুটা চাপে পরতে হয় রাহুল, তা কর্ণাটকী তারকার উত্তর থেকেই স্পষ্ট।

২০২৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মহম্দ শামি। গোটা টুর্নামেন্টে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করেছেন ভারতীয় দলের তারকা পেসার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শামির নিয়েছেন ৫ উইকেট।

রবিবারের মেগা ম্যাচ চলাকালীনই মহম্মদ শামির ফিটনেস নিয়ে আচমকা সংশয় তৈরি হয়। নিজের তৃতীয় ওভারটি করার পরই মাঠের বাইরে চলে যান শামি। যদিও পরে আবার ফিরে এসে বোলিং করেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোনও উইকেট পাননি শামি। তাঁর বোলিংয়ে সেই ধার দেখা যায়নি।

চোট আঘাতের সমস্যা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে আবার স্বমহিমায় বঙ্গ পেসার। আইসিসি ইভেন্টে শামির উইকেট সংখ্যা হল ৬০( ১৯ ম্যাচে), জাহির খানের ৫৯ উইকেটের রেকর্ড এখন ভেঙে দিয়েছেন শামি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ অথবা ৫ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে। তবে ভারতের সেমিফাইনাল ম্যাচ কবে হবে এবং প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+