Champions Trophy: সেমিফাইনালে দুরন্ত শতরান, নিউজিল্যান্ডের হয়ে নয়া মাইলস্টোন সৃষ্টি করলেন উইলিয়ামসন
বুড়ো হাড়ের ভেলকি। কেন উইলিয়ামসনের জন্য এই কথাটা একেবারেই সফলভাবে প্রযোজ্য। ভারতের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করেছিলেন। ভালো খেলেও শতরান করতে পারেননি। কিন্তু সেমিফাইনালে শতরানটা সফলভাবেই করলেন কিউয়ি ব্যাটার। সেইসঙ্গে যেন বুঝিয়ে দিলেন বয়স একটা সংখ্যা মাত্র!
ভারতের বিরুদ্ধে ম্যাচে ১২০ বলে ৮১ রান করার পর অক্ষরের স্পিনের জালে বন্দি হয়েছিলেন উইলিয়ামসন। তবে বুধবার অবশ্য কোনও ভুল করলেন না। ৯২ বলে শতরান পূরণ করলেন। ১০টি চার এবং দুটি ছক্কা হাঁকালেন। শতরান করার পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ৯৪ বলে ১০২ রান করে আউট হলেন। আউট হওয়ার আগেই এই ম্যাচে রেকর্ড বুকেও নিজের নাম তুলে নিলে উইলিয়ামসন।

উইল ইয়ং আউট হওয়ার পর ব্যাট করতে নামেন। ব্যাট করতে নেবে শুরু থেকেই রাচিন রবীন্দ্রের সঙ্গে জমাটি ইনিংস খেল খেলতে শুরু করেন। প্রথমে রাচিন শতরান করেন। এরপর রাচিন আউট হয়ে গেলেও উইকেটে টিকে থাকেন কেন উইলিয়ামসন। ধৈর্যশীল ইনিংস খেলতে থাকেন। যাতে কোনভাবেই ভারতের বিরুদ্ধে ম্যাচে হওয়া ভুলের পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক ছিলেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় শতরান করলেন সেই সঙ্গে এই ম্যাচে আরও একটি বিশেষ মাইলস্টোনের সৃষ্টি করলেন কেন উইলিয়ামসন। প্রথম নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯০০০ রান পূর্ণ করলেন। এর আগে তিনি ইতিমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আছেন। কেন উইলিয়ামসন হলেন চতুর্থ দ্রুততম ক্রিকেটার যিনি ১৯ হাজার রানের মাইলস্টোন পূরণ করলেন।
এই দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে আরও একটি রেকর্ড সৃষ্টি করলেন এই ম্যাচে ৩৬ বলে ২৭ রান করার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৯০০০ রান পূর্ণ হয়ে গেল কেন উইলিয়ামসনের। বর্তমান সময় সেরা ব্যাটসম্যানদের নাম করলেই বিরাট, স্মিথের সঙ্গে আসে কেন উইলিয়ামসনের নামও। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইলিয়ামসনের ব্যাট কিন্তু কথা বলল। যদি কিউয়িরা ফাইনালে উঠে তাহলে আগামী রবিবার ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন উইলিয়ামসন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান করে ফেললেন কিউয়ি তারকা। আর একটি শতরান করলেই রোহিতকে স্পর্শ করবেন এবং স্মিথকে টপকে যাবেন। রোহিতের শতরানের সংখ্যা ৪৯, জো রুটের সে়ঞ্চুরির সংখ্যা ৫৩।












Click it and Unblock the Notifications