Champions Trophy: অতিরিক্ত সুবিধা পাচ্ছে ভারত! অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড অধিনায়কের গলাতেও অভিযোগের সুর

চ্যাম্পিয়ন্স ট্রফি মুখ্য আয়োজক পাকিস্তান কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারত ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। গ্রুপ পর্ব সহ সেমিফাইনাল এমনকি ভারত ফাইনালে উঠলেও দুবাইতেই খেলা হবে। একই মাঠে খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার পর এবার একই অভিযোগের সুর ইংল্যান্ড অধিনায়কের গলায়।

ভারতের একই মাঠে খেলা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সও একই কথা বলেছিলেন। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড দল, তার আগে ভারতকে নিয়ে বোমা ফাঁটালেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

Jos Buttler

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, আমি মনে করি এটা একটা অনন্য টুর্নামেন্ট। এখানে একটি দল একই মাঠে খেলছে। আয়োজক দেশকে অন্য ভেন্যুতে গিয়ে খেলতে হচ্ছে। যদিও আমি এই সব বিষয়ে ফোকাস করছি না। আমাদের ফোকাস এখন আফগানিস্তান ম্যাচে। আমি আমাদের দলকে নিয়েই বেশি ভাবতে চাই।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আথারটন এবং নাসের হোসেনও একই অভিযোগে সরব হয়েছেন। তাঁরাও মনে করেন ভারত এই টুর্নামেন্টে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। আথারটন বলেন, এটা অস্বীকারও করা যাবে না যে ভারত একটা মাঠেই খেলছে। ওদের একাধিক ভেন্যুতে খেলতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু ভারত আগে থেকেই জানে তাদের একই মাঠে খেলতে হবে। সেটা তাদের দল নির্বাচন করতে সুবিধা করে দিচ্ছে। টিম ইন্ডিয়া জানে তারা সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা বলা কঠিন।

নাসের হোসেনও জানিয়েছেন অবশ্যই ভারত সুবিধা পাচ্ছে। তাঁর কথায়, ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে। এই নিয়ে সংবাদ মাধ্যমে অনেক কথা শোনা যাচ্ছে । আমার মনে হয় এই কথাটা খুব একটা ভুল নয় । ভারতীয় দল একটি শহরেই আছে । একই হোটেলে রয়েছে। তাদের অন্য কোথাও সফর করতে হচ্ছে না। এমনকি মাঠ ও সাজঘরও বদল করতে হচ্ছে না। পিচ ও উইকেটের সঙ্গেও পরিচিত। দল নির্বাচনও করেছে, ওই পিচের কথা ভেবে। ওরা জানে দুবাইয়ে কেমন পিচ হবে। সেই অনুযায়ী দল নির্বাচন করেছে।

বাংলাদেশ-পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আপাতত মাঝে কিছুটা সময় আছে টিম ইন্ডিয়ার।

প্রথম ম্যাচ হেরে চাপে ইংল্যান্ড দল। বুধবরারে ম্যাচে আফগানদের কাছে হারলেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারে। এই অবস্থায় ব্রাইডন কার্সের এক পেসারকে হারানো পরিস্থিতি আরও কঠিন তৈরি করে দিল ইংল্যান্ডের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+