Champions Trophy: বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা! বিকল্প নিয়েও ভাবনা শুরু বোর্ডের

সময় যত এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির ততই জসপ্রীত বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। চোট পাওয়া জসপ্রীত বুমরাহকে কি আদৌও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? এটাই এখন থেকে বিরাট প্রশ্ন ভারতীয় ক্রিকেটের অন্দরে। প্রতিদিনই বুমরাহকে নিয়ে নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছ। সোমবার যে তথ্য উঠে এসেছে তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে নিয়ে আশার থেকে আশঙ্কাই বেশি।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। তবে বুমরাহকে দলে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তবে একটি সোমবার একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার সারমর্ম বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলার আশা কম।

২ ফেব্রুয়ারি চোটের জায়গায় স্ক্যান করা হতে পারে বুমরাহের। তখনই স্পষ্ট হবে তাঁর অবস্থা কতটা ভালো বা মন্দ। তবে বুমরাহের ভাগ্য নির্ভর করছে নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেনের রিপোর্টের উপরেই। ভারতীয় দলের মেডিক্যাল টিম বুমরাহের চোট নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত যোগযোগ রাখছে। তিনি রিপোর্ট দেওয়ার পরই বুমরাহকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহের বিকল্প নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা। কারণ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দলে পরিবর্তন করতে পারবে দলগুলি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একান্তই বুমরাহ খেলতে না পারলে মহম্মদ সিরাজকে ফের দলে সুযোগ দেওয়া হতে পারে।

বোর্ডের একটি সূত্র সংশ্লিষ্ট সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়ছেন , বোর্ডের মেডিক্যাল টিম বুমরাহের চোট নিয়ে নিউজিল্যান্ডের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। এরইমধ্যে বুমরাহকে সেখানে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে দিনক্ষণ এখনও ছিক হয়নি। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বুমরাহ পুরো ফিট হতে পারেন সেটা চমকের থেকে কম কিছু হবে না।

সামনেই যতই চ্যাম্পিয়ন্স ট্রফি থাক। বুমরাহকে নিয়ে অতিরিক্ত কোনও ঝঁুকি নিতে চাইছে না বিসিসিআই। বুমরাহর ভারতীয় দলের পেস অ্যাটাকের কাণ্ডারী। একটা টুর্নামেন্টের জন্য বুমরাহকে নিয়ে অতিরিক্ত ঝঁুকি নিতে নারাজ বোর্ড। কারণ বুমরাহকে নিউজিল্যান্ডে পাঠানো তাঁকে সুস্থ করা অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। ফলে গোটা প্রক্রিয়াটি ১৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এটা আশা করা ভুল।

এরই মধ্যে রবিবার আহমেদাবাদে কোল্ডপ্লের অনুষ্ঠানে দেখা গেল বুমরাহকে। তাঁকে নিয়ে সংগীত পরিবেশন করেন বিখ্যাত শিল্পী ক্রিস মার্টিন। এই অনুষ্ঠানে বুমরাহের জন্য গান গাইলেন কোল্ডপ্লে ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিন। এমনকি ভারতীয় তারকাকে বিশ্বের সেরা বোলার হিসেবেও উল্লেখ করেন ক্রিস মার্টিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+