Champions Trophy: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, কতটা ফিট হলেন বুমরাহ? তারকা পেসারকে নিয়ে রইল বড় আপডেট

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। জসপ্রীত বুমরাহ কি খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন ভারতীয় শিবিরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে রবিবার থেকেই নাগপুরে জড়ো হতে শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু জসপ্রীত বুমরাহ কোথায়? সোমবার বেলার দিকে বুমরাহকে নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট। ফেব্রুয়ারি মাসের প্রথমেই দ্বিতীয় দফার স্ক্যান হওয়ার কথা ছিল ভারতীয় দলের তারকা পেসারের। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচেই পরীক্ষা হওয়ার কথা বুমরাহের।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে গতকাল সন্ধ্যায় বেঙ্গালুরুর এনসিএ-তে পৌছেছেন বুমরাহ। আগামী কয়েকদিন এনসিএ-তেই থাকবেন ভারতীয় দলের তারকা পেসার। সেখানকার মেডিক্যাল টিমের সদস্যরা বুমরাহকে পর্যবেক্ষণে রাখবেন। সেখানেই তাঁর স্ক্যান সহ অন্য শারীরিক পরীক্ষাগুলো হবে। এরপর এনসিএ-র পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হবে ভারতীয় নির্বাচকদের কাছে। তারপর নির্বাচক মণ্ডলী সিদ্ধান্ত নেবেন।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। তবে বুমরাহকে দলে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা তা পরিস্কার নয়।

এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহের বিকল্প নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা। কারণ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দলে পরিবর্তন করতে পারবে দলগুলি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একান্তই বুমরাহ খেলতে না পারলে মহম্মদ সিরাজকে ফের দলে সুযোগ দেওয়া হতে পারে।

আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পেস অ্যাটাকের দায়িত্বে থাকবেন শামি, অর্শদীপরাই। হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে বুমরাহের ব্যাকআপ হিসাবে। শেষ টি২০ ম্যাচে তিন উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন শামি। ফলে একদিনের সিরিজের আগে চিন্তা কমল টিম ম্যানেজমেন্টের।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য আইসিসির জোড়া পুরস্কার পেয়েছেন বুমরাহ। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছে ন বুমরাহ। তাঁর আগে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন এই সম্মান পেয়েছেন। কোহলি দু'বার এই স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি টেস্টের সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+