Champions Trophy: ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা কবে? বুমরাহসহ কারা থাকবেন বিশ্রামে?

শেষের পথে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি২০ সিরিজ। পাশাপাশি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের একদিনের সিরিজ। তারপর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি।

ইসিবির মতোই বিসিসিআইও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একেবারেই দল ঘোষণা করতে পারে। ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে। তারপর এক মাস সময় থাকবে দলে পরিবর্তনের জন্যয তবে তার জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।

বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তাদের একদিনের সি্রিজে দলে রাখা হতে পারে।

এক বোর্ড কর্তা সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুমরাহ টানা খেলে যাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর বিশ্রাম দরকার। ইংল্যান্ড সিরিজের পরই চ্যাম্পিয়ন্স ট্রফির তার পরেই আইপিএলও খেলবেন তিনি। বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটি নিয়ে আমাদের ভাবতে হবে। এই মুহূর্তে টি২০ ফোকাসে নেই। যদিও ভারতের টি২০ একেবারেই আলাদা বর্তমানে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবার আগে দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। গত সপ্তাহে ইসিবির পক্ষ থেকে ভারতীয় দলের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দেওয়া হয়েছে।

একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে জো রুটের। টেস্টের ১ নম্বর ব্যাটারকে এবার একদিনের দলেও ফেরালেন ইসিবি। ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে না থাকলেও একদিনের সিরিজের দল এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে রুটকে।

দীর্ঘ জটিলতার পর কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সূচি ঘোষণা করা হয়েছে। ১৯ দিনব্যাপী এই টুর্নামেন্টটে ১৫টি ম্যাচ খেলা হবে। পাকিস্তান ও দুবাইতে আয়োজিত হবে টুর্নামেন্টটি। ভারতীয় দলের সবকয়টি ম্যাচই দুবাইতেই হবে। ভারতের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।

মোট আটটি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান ছাড়াও গ্রুপ 'এ'-তে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে তৈরি টুর্নামেন্টের গ্রুপ 'বি'। উভয় গ্রুপ থেকেই প্রথম দুই দল সেমিফাইনালে পৌঁছবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+