Champions Trophy: বিরাট ধাক্কা ভারতের! চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরাহ? রইল বড় আপডেট
অস্ট্রেলিয়া সফরের শেষ থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি ইভেন্টে বুমরাহকে কতটা পাওয়া যাবে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নাও খেলতে পারেন ভারতের ১ নম্বর পেসার। তাঁর পুরো ফিট হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরফলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বুমরাহকে বাদ দিয়েই দল সাজাতে হতে পারে গৌতম গম্ভীরকে।

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। । আর তৃতীয় ম্যাচ আছে আগামী ২ মার্চ। সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের। বুমরাহ যদি ১০০ শতাংশ ফিট না থাকেন এবং তাঁকে খেলিয়ে দেওয়া হয়, তাহলে বড় বিপদ হতে পারে। সেক্ষেত্রে ভারত যদি সেমিফাইনাল ওঠে, তাহলে নক-আউট পর্ব থেকেই বুমরাহকে নামানো হবে।
বুমরাহর চোট কতটা গুরুতর সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি বিসিসিআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েঠে, বুমরাহকে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স-এ রিপোর্ট করতে বলা বলা হয়েছে। সেখানেই চলবে রিহ্যাব। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন বুমরাহ। ২০২৩ সালে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল, ফলে এবার বুমরাহকে অতিরিক্ত সাবধানী বিসিসিআই।
বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতে আইসিসির কাছে আরও সময় চেয়েছে। সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বলে ক্রিকবাজ উল্লেখ করেছে। বুমরাহকে মূল দলে না রেখে রিজার্ভ দলে রাখা হতে পারে। একটি সূত্র সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুমরাহের ফিটনেস দেখেই নির্বাচকরা কল নেবেন তবে তিনি শর্ত সাপেক্ষে তিনি অস্থায়ী দলে থাকবেন। শীঘ্রই একটি চূড়ান্ত কল নেওয়া হবে,
বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার।












Click it and Unblock the Notifications